• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ২৮
logo

Photo

আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতে জামিন আবেদনসহ আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী মো. ফরিদ উদ্দিনের ছেলে।

তিনি গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা, সাব্বির হত্যাসহ ৪ মামলার আসামি। ছাত্র গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট সকাল ১১ টায় নিজ বাড়ির ছাদে একদল সাংবাদিকের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন।

তিনি চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে এ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে আর নিম্ন আদালতে হাজির হননি। বুধবাবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি গ্রেপ্তার হন। কামরুজ্জামান মাসুদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবার যানজটে কেড়ে নিল অ্যাম্বুলেন্সেই রোগীর প্রাণ

২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

৩

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৪

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৫

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবার যানজটে কেড়ে নিল অ্যাম্বুলেন্সেই রোগীর প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবার যানজটে কেড়ে নিল অ্যাম্বুলেন্সেই রোগীর প্রাণ

২ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে