• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে ৫ গ্রামের গুণীজনদের বর্ণাঢ্য সংবর্ধনা

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২: ৫২
logo

Photo

মহান বিজয়ের মাসের তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড়, রাঘবপুর, দক্ষিণ খাইয়ার, জিন্নতপুর ও ঘোষঘর-এই পাঁচ গ্রামের সুশীল সমাজের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও পাঁচ শতাধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গুণীজন, বীর মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, কৃতী শিক্ষার্থী ও সফল ব্যবসায়ীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলায়।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বুড়িরপাড় শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে শতাধিক গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী নাজিম উদ্দিন নয়নের সভাপতিত্বে এবং ইমরান হাসান ও সাবিকুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. গোলাম রাব্বানী, মো. নুরুজ্জামান সরকার, পর্তুগালের ইউনিভার্সিটি অব কইমব্রার শিক্ষক ড. মুহাম্মদ রুবেল, ব্যবসায়ী মাসুদ খোকন, সাদ্দাম রশিদ, মো. খায়ের সরকার, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, ইমতিয়াজ আহমেদ এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি সিয়াম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন অপরিহার্য। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এলাকার সুনাম ছড়িয়ে দেবে। তারা গ্রামীণ পর্যায়ে মেধাবীদের স্বীকৃতি ও সম্মান জানানোকে সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজক কমিটি জানায়, গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।

অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত অতিথি ও কৃতী মেধাবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে পুরো আয়োজনটি আবেগ, সম্মান ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়। সব শেষে বিজয়ের মাসকে কেন্দ্র করে এক মনোজ্ঞ দেশাত্মবোধক গান, নাচ ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ৫ গ্রামের গুণীজনদের বর্ণাঢ্য সংবর্ধনা: মেধা, মুক্তিযুদ্ধ ও সাফল্যের মিলনমেলায় গুনীজনদের সম্মাননায় ভূষিত করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

২

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৪

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

৩৫ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

১৬ ঘণ্টা আগে