দেবীদ্বারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আজ বুধবার দুপুর ২টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ছোট আলমপুর চৌরাস্তা থেকে শুরু করে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের ‘স্বাধীনতা স্তম্ভের’ পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন বিল্লু, মো. রাজীব হোসেন, মো. তাজুল ইসলাম, মো. বাছির আহমেদ নাজিম উদ্দিন আহমেদ, মো. শিপন, মো. সাইফুল আলম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত