• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ

সেই সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২: ২৮
logo

Photo

গত ১০ অক্টোবর দেবীদ্বার-চান্দিনা সড়কের ভাঙা গর্তে মাছের পোনা অবমুক্ত করেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর প্রতিবাদের ৮দিন পর সড়কটি সংস্কারে মন্ত্রণালয় থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাই ফেসবুক আইডিতে বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজ আমরা দেবীদ্বার থেকে চান্দিনার অবহেলিত রাস্তার কাজ শুরুর অনুমোদন পেয়েছি। টানা চারবার টেন্ডার বাতিল হওয়ার পর আজকে (১৯ অক্টোবর) অবশেষে অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবেন।

গতকাল রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখা কর্তৃক প্রেরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয়, কুমিল্লা সড়ক জোনের অধিন কুমিল্লা সড়ক বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে সওজের ‘দেবীদ্বার- চান্দিনা’ সড়কের সোয়া ১৪ কিলোমিটার সড়ক সংস্কারে ১২ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৮৪৭ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ‘রিমি নির্মাণ লিমিটেড কাজটি পান।

দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা- চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সোয়া ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কারে চলতি বছরে পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে। পঞ্চমবার দরপত্র ওপেনের আগেই প্রধান নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বরাদ্দটি অনুমোদন হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

৩

এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

৪

ছেলের দা’র কোপে প্রাণ গেল মায়ের

৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

সম্পর্কিত

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪ ঘণ্টা আগে