• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

কুমেক হাসপাতালে ২ শিক্ষার্থী

দেবীদ্বারে বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী অসুস্থ হওয়ায় আতঙ্ক

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৭: ৫২
logo

Photo

কুমিল্লার দেবীদ্বার একটি উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ৪ ছাত্রীর সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। ২ ছাত্রী সুমাইয়া ও হাফসানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ২ জন জান্নাত ও সাদিয়াকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুমাইয়া উপজেলার সুতপুকুরিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে, হাফসানা ধামতী গ্রামের মধ্যপাড়ার রিপন মিয়ার মেয়ে, জান্নাত ধামতী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং সাদিয়া শরিফুল আলমের মেয়ে।

অসুস্থ শিক্ষার্থীদের বান্ধবী পারভীন ও রোকসানা জানায়, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়ার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। এ সময় তার অবস্থা দেখে ঘনিষ্ঠ বান্ধবী সাদিয়াও অসুস্থ হয়ে পড়ে। তাদের গ্রাম্য চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার উন্নতি না হলে বিদ্যালয়ের শিক্ষক সাধনা ও সুরাইয়ার সহযোগিতায় দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাদের কুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ব্যপারে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমাদের বিদ্যালয়ে বিকেল সাড়ে ৩ টায় স্কুল মাঠে খেলা চলছিল। এ সময় হঠাৎ দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার অসুস্থ হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকদের ডেকে এনে দেবীদ্বার হাসপাতালে পাঠাই। সুমাইয়া হার্টের রোগী, আগেও একাধিকবার অসুস্থ হয়েছিল। পরে হাফসা নামে আরো এক শিক্ষার্থী অসুস্থ হলে তাকে স্কুলের দেবীদ্বার হাসপাতাল পাঠাই। পরে সন্ধ্যার একটু আগে আরো দুই শিক্ষার্থী স্কুল থেকে তাদের নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে যায়। তাদের দেবীদ্বার হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যপারে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান ইয়া হিয়া জানান, ৪ জন ছাত্রীই সুস্থ হয়ে যাবে। আতঙ্কের কিছু নেই। সাধারণত গণ হিস্টোরিয়ার কারণে এমন সমস্যা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

৩

এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

৪

ছেলের দা’র কোপে প্রাণ গেল মায়ের

৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

সম্পর্কিত

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ ঘণ্টা আগে