• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি : হাসনাত আব্দুল্লাহ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৬
logo

Photo

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা এমন নয়। তবে যে যেই পেশায় থাকুক না কেনো, সবার আগে তাকে একজন ভালো মানুষ হওয়া জরুরি, মাদক থেকে দূরে থাকা জরুরি।

আজ শনিবার দুপুরে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বোর্ডের বৃত্তি প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ওই সংবর্ধনা বিদ্যালয়ের পক্ষ থেকে অডিটোরিয়ামে দেওয়া হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, স্কুলে শিক্ষকরা গাইড করেছে, বাসায় মা-বাবা গাইড করেছে। শিক্ষকরা নাম ধরে ধরে শাসন করেছে। এখন কলেজে সে প্রেসার থাকবে না, সেখানে নিজেকে নিজে তৈরি করে নিতে হবে। নিজের লেখাপড়া নিজেকেই শেষ করতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কলেজ লাইফ, সেখানে স্বাধীনতা পেয়ে যদি তুমি খুব বেশি স্বাধীনতা ভোগ করো তাহলে ভবিষ্যত খুব সুখকর হবে না। তবে তুমি যদি সেই সময়টাকে লেখাপড়ায় কাজে লাগাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সিদ্ধান্ত তোমাদের, তোমরা তোমাদের ভবিষ্যত কেমনভাবে দেখতে চাও।

নিজ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই যে শিক্ষকদের দেখতে পাচ্ছ- তাদের তারুণ্য আমাদের দিয়ে আজ তারা বার্ধক্যকে বরণ করেছে। আজ যে শিক্ষকদের চুলে পাক ধরেছে সেই শিক্ষকরা তাদের তারুণ্য আমাদের পেছনে ব্যয় করেছেন। তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত, তাদের তো আমরা কিছু দিতে পারিনি। আজ তাদেরকে আমরা এটুকু কথা দিতে পারি যে- আমরা কখনো মাদক সেবন করব না, মাদকের সাথে নিজেকে জড়াব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সীর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুস সবুর, বিদ্যালয়ের সাবেক শিফট ইনচার্জ জামাল মোহাম্মদ কবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম ও আতিকুর রহমান।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

২

চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

৩

সপদে ফিরছেন দুই শিক্ষক, আনিছুলেরও বাধা নেই

৪

চৌদ্দগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৫

ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি : হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা আগে
চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে