• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

সেই সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দের আবেদন

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১: ২৫
logo

Photo

হাসনাত আব্দুল্লাহর মাছ ফেলে প্রতিবাদ করা সওজের সেই খানাখন্দ সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরে সড়ক ও জনপথ বিভাগের ১৪ কিলোমিটার দেবীদ্বার- চান্দিনা সড়ক সংস্কারে ৫ বার দরপত্র আহ্বান করা হয়েছে। নানা জটিলতায় সড়কের সংস্কার কাজ করা সম্ভব হয়নি। গত শুক্রবার ১০ অক্টোবর সকালে দেবীদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর এলাকার খানাখন্দ অংশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত করার ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে গত ১২ অক্টোবর সড়কটি সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আজ-কালের মধ্যে বরাদ্দটি অনুমোদন পেলে ১৫-২০ দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করব।

দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য ছোটবড় গর্ত ও খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা আর ছোটবড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দেবীদ্বার- চান্দিনা সড়কটি সংস্কারে ১৩ কোটি ৭৯ লাখ টাকা প্রকল্প ব্যয় ধরে চলতি বছরে ৫ বার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথমবার গত ৩ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করলে এতে মাত্র একটি দরপত্র পড়ে। দ্বিতীয়বার গত ২ মার্চ আহ্বান করা হয়, ১৭ মার্চ দরপত্র খোলা হয়েছে, এতে ২টি দরপত্র পড়ে। তৃতীয়বারের মতো ৮ মে দরপত্র আহ্বানে ২টি আবেদন পড়ে। চতুর্থবার জুন মসে দরপত্র আহ্বান করা হলে ৩টি আবেদনপত্র জমা পড়ে। সর্বশেষ ১৪ আগস্ট দরপত্র আহ্বান করা হলে তাতেও ৩টি আবেদন পত্র জমা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

২

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৩

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৪

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

৫

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

১৩ ঘণ্টা আগে
কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

১৮ ঘণ্টা আগে
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১৯ ঘণ্টা আগে