• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১২
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভিরাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে দেবীদ্বার উপজেলার ‘কালিকাপুর সমাজ কল্যাণ যুব সংঘ’ কতৃক আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে দুই পক্ষ (ভিরাল্লা এবং আলিয়াবাদ) এর সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে গোল করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘন্টাব্যাপী কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে এবং এলাকার মুরুব্বিদের সহায়তায় অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় সড়কের উভয় পার্শ্বে অন্তত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল, খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এ অবস্থায় ভিরাল্লার তুহিন নামের এক সমর্থকের সাথে গোল করা নিয়ে আলিয়াবাদের জসিম নামে এক সমর্থকের বাকবিতন্ডা হয়। পরে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ভিরাল্লার সমর্থকদের দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন আটকে রাখা ও একটি পিকআপ ভ্যানের গ্লাস ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে আলিয়াবাদের সমর্থকদের বিরুদ্ধে। পরে ভিরাল্লা সমর্থকরা এলাকায় এসে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে।

সংঘর্ষের ঘটনায় মো. শান্ত(২৮), মো. তুহিন (৩৭), মো. লিটন(২৫), মো. রাব্বি (২৭), মো. সাব্বির হোসেন (২৪) কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও অন্তত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এ ঘটনার জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছেন।

দেবীদ্বারে দায়িত্বরত ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস বলেন, ভিরাল্লা এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছিল, এখানে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। শুনেছি আরেক পক্ষ অভিযোগ নিয়ে আসছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

১১ দলীয় ঐক্য জোটের লং মার্চ কুমিল্লা পার হয়ে চট্টগ্রামের পথে

২

স্টোরি দেওয়ার এক ঘন্টা পর দুর্ঘটনায় মারা গেলেন নাঙ্গলকোটে মোটরসাইকেল আরোহী ইশাত

৩

দেবীদ্বারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

৪

উইপোকার উৎপাতে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ডাক্তার তাহের

৫

দাউদকান্দিতে লংমার্চে বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনের আহ্বান জামায়াত আমিরের

সম্পর্কিত

১১ দলীয় ঐক্য জোটের লং মার্চ কুমিল্লা পার হয়ে চট্টগ্রামের পথে

১১ দলীয় ঐক্য জোটের লং মার্চ কুমিল্লা পার হয়ে চট্টগ্রামের পথে

২ ঘণ্টা আগে
স্টোরি দেওয়ার এক ঘন্টা পর দুর্ঘটনায় মারা গেলেন নাঙ্গলকোটে মোটরসাইকেল আরোহী ইশাত

স্টোরি দেওয়ার এক ঘন্টা পর দুর্ঘটনায় মারা গেলেন নাঙ্গলকোটে মোটরসাইকেল আরোহী ইশাত

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে