হোমনায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার হোমনায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে আড়াই বছরের মো. মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালমিনা গ্রামে এ ঘটনা ঘটে। মিনহাজ বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী মো. মোখলেস মিয়ার ছেলে।

গতকাল বুধবার তার মা সানজিদা আক্তারের সঙ্গে নানা মো. আলাউদ্দিনের বাড়ি হোমনায় বেড়াতে গিয়েছিল।

পরিবারের বরাত দিয়ে হোমনা থানার উপ-পরিদর্শক আলী আকবর জানান, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল মিনহাজ। কিছুক্ষণ পর মা তাকে খাওয়ানের জন্য খুঁজতে থাকেন, কিন্তু উঠানে তাকে দেখতে না পেয়ে দিগি¦দিক ছুটেন তিনি। এর কিছুক্ষণ পরে বাড়ির পেছনের ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিবিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হোমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত