• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

কামাল্লা ডিআরএস উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের অভিযোগে চার শিক্ষার্থী বহিষ্কার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৫: ৫৫
logo

Photo

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের অভিযোগে দশম শ্রেণির চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির গণিত বিষয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষের ভেতরে চার শিক্ষার্থী বিদেশি ছুরি প্রদর্শন করে। কে বা কারা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

গত বুধবার রাতেই শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা কৌশলে তিন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে দেয়।

এ ঘটনায় মুরাদনগর থানার (ওসি) বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়।

কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান বলেন, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসামাত্রই আমরা কৌশলে তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করে দেই। অপর শিক্ষার্থী বিদ্যালয়ে না আসায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চার শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-কিশোর গ্যাং দমনের জোরালো আহ্বান

৩

দাউদকান্দিতে কৃষকদের বিনামূল্যে ধানকাটার যন্ত্র বিতরণ

৪

বাইউস্টে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

৫

ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের কারাদন্ড

সম্পর্কিত

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে