তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ‘কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা মিলনায়তনে আলোচনাসভা পরবর্তী সময়ে ৮টি এলএলপি, ৭টি রিপার মেশিন ও ৫টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, বাতাকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাইনুদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাছের ভূঁইয়া প্রমুখ।