• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে জলাশয় ভরাট করায় ভ্রাম্যামাণ আদালতে জরিমানা

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২১: ৩৭
logo

Photo

কুমিল্লার তিতাসে সরকারি জলাশয় ভরাট করার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার জগতপুর ইউনিয়নের প্রথম গোবিন্দপুর সেতুর সংলগ্ন মাটি ভরাটের স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রেজার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর-উজিরাকান্দি বাজার সড়কের প্রথম গোবিন্দপুর গ্রাম সংলগ্ন সেতুর নিচে ঈদগাহ নির্মাণের জন্য ব্যক্তি মালিকানাধীন জায়গাসহ জলাশয় ভরাট করে গ্রামবাসী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন সেখানে অভিযান চালায়। ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে জলাশয় ভরাট করার অপরাধে ড্রেজার মালিক প্রথম গোবিন্দপুরের হাজী মনু মিয়ার ছেলে মো. লোকমান হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবারের মধ্যে ড্রেজিং সংক্রান্ত সকল মালামাল সরিয়ে নেওয়া জন্য জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. হানু আক্তার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) মো. ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন গ্রামবাসীর ক্রয় করা ৬ শতক জমির সাথে জলাশয়ের প্রায় ১২-১৫ শতক জায়গা ভরাট করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক প্রথম গোবিন্দপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, আমাদের গ্রামে কোন ঈদগাহ নেই। প্রতিবছর অন্য গ্রামে গিয়ে নামাজ পড়তে হয়। ব্যক্তি মালিকাধীন জায়গার সাথে সরকারি হালট রয়েছে। হালটের কিছু অংশ ভরাট হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন জায়গা যেন ঈদগাহ করতে পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

জগতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. ওমর ফারুক বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ড্রেজিংয়ের মালামাল ও তরজার বেড়া সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, সরকারি জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। সেতুর নিচে জলাশয় ভরাট করায় অভিযান চালানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

২

ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

৩

চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

৪

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

৫

কাল খুশির ঈদ, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

সম্পর্কিত

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে
ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

৪ ঘণ্টা আগে
চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

১ দিন আগে