তিতাসে বির্তক প্রতিযোগিতা

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে বিষয়ে বির্তক প্রতিযোগিতা গতকাল সোমবার ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ গার্লস কলেজে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত ওই বির্তক প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

বির্তক প্রতিযোগিতায় মাধ্যমিক শাখায় জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ (পক্ষে) চ্যাম্পিয়ন ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (বিপক্ষে) রানার্সআপ এবং উচ্চ মাধ্যমিক শাখায় ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ গার্লস কলেজ (বিপক্ষে) চ্যাম্পিয়ন ও মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা (পক্ষে) রানার্সআপ হয়। এতে মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ফাতেমা আক্তার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ গার্লস কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া। বিচারক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার শারমিন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন সরকারসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমূখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত