তিতাসে চাল ও শিক্ষাসামগ্রী বিতরণ

তিতাস প্রতিনিধি
Thumbnail image

তিতাসে বিভিন্ন এতিমখানায় চাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ও খেলাসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার পরিষদ মিলনায়তনে তা বিতরণ করা হয়।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের আওতায় উপজেলার ১৯টি এতিমখানায় ২১ মেট্রিক টন চাল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির উন্নয়ন সহায়তা থোক বরাদ্দের আওতায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি মো. মমিনুর হক, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, মহিলাদলের সভানেত্রী মোসা. রুবি ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূঁইয়া, ছাত্রদলের আহŸায়ক মো. ফাহিম সরকার প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত