তিতাসে বসতবাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসের একলারামপুর গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে একলারামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

নিহত ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজের অভিযোগ, হারুন ও তার স্বজনরা লাঠিসোঁটা, ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত