• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসের খাল থেকে যুবকের দুই হাত উদ্ধার, শরীরের অবশিষ্ট অংশের সন্ধানে পুলিশ, হত্যার পর লাশ গুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৮: ২০
logo

Photo

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ৪ টুকরো করে খালে ফেলে দিয়েছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় পুলিশ প্রেমিকা স্মৃতি আক্তার (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) আটক করেছে।

নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজরুল। ৮ আগস্ট তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিতাস থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে রোববার ভোরে উপজেলার মজিদপুর গ্রামের সিএনজি চালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেছে, তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, নিহতের হাত দুটো উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, “পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নজরুল (৬ আগস্ট) রাত আনুমানিক ১০টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি, পরে (৮ আগস্ট) নজরুলের পিতা হানিফ ভূইয়া থানায় একটি নিখোঁজ জিডি করেছেন, তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটককৃত সৃতি আক্তারকে শনাক্ত করে তাকে এবং তার স্বামী হোসেনকে রবিবার ভোর রাতে আটক করে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুলকে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছে বলে তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ নিহতের হাত দুটো খাল থেকে উদ্ধার করেছে। শরীরের অন্যান্য অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২

বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

৩

নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

৪

মাধবপুরে মুহাম্মদ আবু তাহের স্মরণে আলোচনা সভা

৫

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

সম্পর্কিত

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২ ঘণ্টা আগে
বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

২ ঘণ্টা আগে
নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

৩ ঘণ্টা আগে

১ দিন আগে