ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা নিয়ে কনটেন্ট
তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে জগতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল সংকট ও অন্যান্য সমস্যা নিয়ে স্থানীয় এক যুবকের কনটেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। সেই কনটেন্টের সূত্র ধরে আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগের) অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা।
জগতপুর গ্রামের শরিফ আহমেদ সুমন জানান, আমি চলতি বছরের গত ৩ মে জগতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল সংকট নিয়ে প্রায় ৩ মিনিটে একটি কনটেন্ট আমার প্রোফাইলে আপলোড করি। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসলে আজকে এটি পরিদর্শন করতে আসেন অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা।
হাসপাতালটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হানু আক্তার, ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদসহ পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা।
জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হানু বেগম জানান, সুমন হাসপাতাল নিয়ে ভিডিও প্রচারের পর বিষয়টি শ্যামা আপার আম্মার নজরে আসে। পরে বিষয়টি তিনি তার মেয়েকে জানান এবং হাসপাতালটি সরেজমিনে পরিদর্শনের কথা বলেন। আজকে আপা তাহার পিতাসহ আমাদের হাসপাতালটি পরিদর্শনে আসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগের) অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা আমাদের দ্বিতীয় দশানী পাড়ার আব্দুল মোতালেব সরকারের মেয়ে। তারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, উক্ত স্বাস্থ্য কেন্দ্রে তিনটি পদ রয়েছে। এদের মধ্যে স্যাকমো (সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) ও ফার্মাসিস্ট পদে কেউ নেই। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউবি) হিসাবে একজন কর্মরত আছে। তবে বর্তমানে তার পা ভেঙে যাওয়ায় তিনি চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ছুটিতে আছেন। পার্শ্ববর্তী সাতানী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এফডব্লিউবি এর মাধ্যমে সপ্তাহে দুদিন ওই কেন্দ্রের কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আরো জানান একটি কনটেন্টের জনবল সংকটের বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি হঠাৎ পরিদর্শনে আসেন এবং কেন্দ্রের যাবতীয় সমস্যাগুলো নোট করে নিয়ে যান।