তিতাসে এফডিএস মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) মেধাবৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮০জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস ও সনদ তুলে দেওয়া হয়। তিতাস, হোমনা ও দাউদকান্দি উপজেলার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ১শ ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত শুক্রবার উক্ত কলেজে মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।

ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) চেয়ারম্যান সামশুদ্দিন সরকার সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপাধ্যক্ষ এমএস ফরিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. হাবিবুর রহমান, হোমনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া, গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, এফডিএস-এর সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক সাঈদ আল রমজান, শিক্ষা সম্পাদক আল-মাহমুুদ সরকার প্রমূখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত