• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

শহীদ জিয়ার মতো তারেক রহমান কৃষিতে বিপ্লব ঘটাতে চায়: সেলিম ভূঁইয়া

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৩২
logo

Photo

শহীদ জিয়াউর রহমানের মতো আমার নেতা তারেক রহমানও কৃষিতে বিল্পব ঘটাতে চায়। সেই জন্য কৃষকদের মাঝে কৃষি কার্ড সেবা পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মসজিদ-মন্দিরে যেসব ইমাম ও পুরোহিত রয়েছে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হবে। মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনাদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নে আধুনিক চিকিৎসাসেবা থাকবে। আজ বুধবার উপজেলার মজিদপুর বাজারে পথসভায় বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে জিয়ারকান্দি পর্যন্ত ফ্লাইওভার করা হবে। গৌরীপুর-হোমনা সড়ককে চারলেনে উন্নীত করা হবে। গ্রামের সরু রাস্তাগুলো প্রশস্ত করা হবে। সেই জন্য ১২ তারিখের নির্বাচনে আপনারা বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।

নির্বাচনী প্রচারণার আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়নভিক্তিক নির্বাচনী সমাবেশ শেষ করে বর্তমানে পথসভা কর্মসূচি চলছে। কর্মসূচির আওতায় গতকাল বুধবার উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর বাজার, মজিদপুর বাজার, সাহাবৃদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তন্ময় হাসার কাজলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলী হোসেন মোল্লা, সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২

বরুড়ার শ্রীপুর-বটতলি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

৩

নগরের অধিকাংশ নির্মাণাধীন ভবনে এডিস মশার উপদ্রব

৪

মাধবপুরে মুহাম্মদ আবু তাহের স্মরণে আলোচনা সভা

৫

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

সম্পর্কিত

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

২ ঘণ্টা আগে

১ দিন আগে