তিতাসে অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে মাধ্যমিক ও মাদ্রাসা শাখার এবারের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ৩১ জন শিক্ষার্থী মধ্যে ট্যানেল্টপুলে মাদ্রাসা শাখায় ৫ জন ও মাধ্যমিক শাখায় ৮ জনসহ ১৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। মাধ্যমিক শাখার ৮ জন ট্যানেল্টপুলের মধ্যে ৭ জন জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানের আগে একই স্থানে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত