তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া সাত গুণী শিক্ষক হলেন-গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ মহিদুল হক, মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উল্লাহ, গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মো. ওমর ফারুক, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জমির আলী, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী শীল ও নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেহেনা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মাইনউদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমির সুপারভাইজার সারজিনা আক্তার, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন সরকার প্রমুখ।