কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক জব্দ

বাসস, কুমিল্লা
Thumbnail image

কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন ।

ওসি বলেন, ভোরে উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে একিিট পিস্তল, দুই রাউন্ড গুলি, একটিটি দেশীয় অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত