তিতাসে সেনাবাহিনীর অভিযানে

বিপুল পরিমাণ মাদকসহ ৩জন আটক

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পূর্বপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে গোপনসূত্রের ভিত্তিতে দড়িকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়ে এসময় থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পরে সেনাবাহিনীর টিমের সাথে রাত ১০টায় পুলিশের আরেকটি টিম যোগ দেয়। দুটি টিমের সমন্বয়ে রাত সাড়ে ১০টায় উপজেলার দড়িকান্দি পূর্বপাড়ার নসু মিয়ার ছেলে মো. রবিউল (২৭) এর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে রবিউলের ঘর থেকে ১ বোতল বিদেশী মদ, ২১৬ পিস বিয়ার ক্যান এবং ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়। মাদক বিক্রির অভিযোগে মো. রবিউলসহ তার সহযোগী গোপালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সাইদুল (২৭) এবং দাউদকান্দির গৌরীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শাহপরাণকে (২৬) আটক করা হয়।

তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটকদের মাদকবিরোধী মামলায় কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত