• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

চর নিয়ে সংঘর্ষ

মেঘনা নদী থেকে টেঁটাবিদ্ধ নারীর লাশ উদ্ধার

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২: ১০
logo

Photo

কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গৃহিণীর টেঁটাবিদ্ধ লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০জন আহত হয়েছেন। আহত অধিকাংশ ব্যক্তি টেঁটাবিদ্ধ। নিহত নারী মেঘনার আলীপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম (৩৫)।

স্থানীয় ও উভয় থানা পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলা গেলে সেখানে চর বিনতপুর আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটকিয়ে রাখে। বিষয়টি জানার পর মেঘনা নদীর এপারের তিতাসের চরভাটেরার লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার জের ধরে বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনতপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের চরভাটেরাবাসীর টেঁটাযুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪০জন আহত হন। এদের মধ্যে তিতাসের ১৫জন এবং মেঘনার ২৫জন রয়েছেন। চরভাটেরার আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আলীপুর ও বিনতপুরের আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিনতপুর গ্রামের স্বপন (২৭) ও সাগর (৪০ এবং চরভাটেরা গ্রামের জসিম উদ্দিনকে (৩৫) জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপর আলীপুর এলাকায় মেঘনা নদীতে টেঁটাবিদ্ধ একজন নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন নিশ্চিত হয় এটি আলীপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ঘটনার পরপর তিতাস থানা থেকে ২৫জন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টার পর তিতাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পুলিশ ঘটনাস্থলে আসে। আর যেন কোন অঘটন না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, মেঘনার নদীর এক পারে তিতাস উপজেলা এবং অন্যপারে মেঘনা উপজেলা। তিতাসের মানচিত্র অনুযায়ী মেঘনার নদীর ওপারে তিতাসের কিছু অংশ এবং তিতাসের এ অংশে মেঘনার উপজেলার কিছু অংশ রয়েছে। এইগুলো মূলত চর। এই চর নিয়ে বছরের পর বছর দুই উপজেলাবাসীর মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। এর আগে গত ১৫ জুন উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় দুই গ্রামের প্রায় ২০জন আহত হয়েছিল এবং বহু বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে