তিতাসে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ মাঠকর্মীদের সংবর্ধনা

তিতাস প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার তিতাসে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ মাঠ পর্যায়ের কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে ৫ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিগত এক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রুমি আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আলেয়া আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জমির আলী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভিটিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে সাতানী ইউনিয়ন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ তিতাস জোনাল অফিসের এজিএম হোসেন মোহাম্মদ রায়হান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফয়েজ উল্লাহ ও তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত