• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে ডায়াবেটিস রোগীদের মধ্যে বিনামূল্যে ইনসুলিন ও ওষুধ বিতরণ

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯: ৫৯
logo

Photo

কুমিল্লার তিতাসে দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের মধ্যে বিনামূল্যে ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস ডায়াবেটিক হাসপাতালে তিতাস ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিতাস ডায়াবেটিক সমিতির সহসভাপতি ইসমাইল হোসেন মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রোমানা আফরোজ লুবনা, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পরিচালক মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য দিদার আলম, মো. মাহবুব, আলী আহম্মেদ, শাহ আলম, জসিম খানসহ সমিতির অন্যান্য সদস্য ও সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান আধুনিক চিকিৎসা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক চিকিৎসাসেবা মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দূরবর্তী এলাকার রোগীরাও এখন ঘরে বসেই রাজধানী ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারছেন। এতে রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমছে এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য হচ্ছে। তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত চিকিৎসা, সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৪ ঘণ্টা আগে
চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে