সৌরভের সুবচন
মো.আবু ছালেক সেলিম রেজা সৌরভ

এই পৃথিবী আমাদের স্থায়ী আবাস নয়, বরং ক্ষণস্থায়ী এক যাত্রাপথ বা পরীক্ষাগার। মানুষের জীবনচক্র বড় অদ্ভুত। শৈশবের অসহায়ত্ব পেরিয়ে কৈশোর ও যৌবনের নানা সোপান বেয়ে মানুষ যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন তার চারপাশে গড়ে ওঠে সাফল্যের নানা সৌধ। শরীরের শক্তি, যৌবনের উন্মাদনা, বংশমর্যাদা, পারিবারিক প্রতিপত্তি, ক্ষমতা এবং অর্থবিত্ত অনেক সময় মানুষকে এমন এক অন্ধ মোহে আচ্ছন্ন করে ফেলে যে সে তার চূড়ান্ত পরিণতির কথা ভুলে যায়। সে মনে করে এই প্রাচুর্য ও ক্ষমতা চিরস্থায়ী। অথচ সময়ের পরিধি পেরিয়ে একদিন তাকে মৃত্যুর অমোঘ নিয়মের সামনে দাঁড়াতেই হয়। দুনিয়ার এই মোহগ্রস্ততা মানুষের আত্মাকে মলিন করে দেয় এবং তাকে আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখে।
পার্থিব এই মায়ার জালে জড়িয়ে মানুষ যখন স্রষ্টাকে ভুলে যায়, তখন ইতিহাস ও ধর্মের মহামানবরা বারবার মানুষকে তার আসল ঠিকানার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনকে পরকালের প্রস্তুতি নেওয়ার একটি ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি সবসময় সাহাবিদের সতর্ক করেছেন যেন এই দুনিয়াকে কেউ চিরস্থায়ী ঠিকানা মনে না করে। তাঁর পবিত্র বাণীতে দুনিয়াকে বলা হয়েছে মুসাফিরের বৃক্ষ ছায়াতলে বসার মতো ক্ষণস্থায়ী এক স্থান। তিনি শিখিয়েছেন, প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে এবং নিজের প্রবৃত্তি ও অহংকারকে নিয়ন্ত্রণ করে। নবীজি বলেছেন, তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যেন তোমরা একজন প্রবাসী বা পথচারী। মানুষের এই ক্ষণস্থায়ী অবস্থানকে অর্থবহ করতে সকল নবী-রাসূল ও ধর্মপ্রবক্তারা এক বাক্যে জোর দিয়েছেন সৎকর্ম, আত্মসংযম এবং মানবতার কল্যাণের ওপর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর ত্যাগের মাধ্যমে দুনিয়ার মোহকে তুচ্ছ করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামসহ সকল নবীগণ মানুষকে বস্তুবাদের অন্ধত্ব থেকে বের করে পরকালীন মুক্তির পথ দেখিয়েছেন। তাঁরা বারবার মনে করিয়ে দিয়েছেন যে, ধন-সম্পদ ও ক্ষমতা মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে না; বরং মানুষের চরিত্র, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা ও পরকালের পাথেয়ই মানুষের আসল অর্জন।
সমাজ সংস্কারক, দার্শনিক ও বিভিন্ন ধর্মের মনীষীরাও এই একই সত্য বাণী প্রচার করেছেন। গ্রিসের মহান দার্শনিক সক্রেটিস ও প্লেটোর দর্শনেও পার্থিব জীবনের তুচ্ছতা এবং অমর আত্মার মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। সক্রেটিস বলেছেন, জীবন যাপন করা বড় কথা নয়, বরং সুন্দরভাবে এবং নীতিবান হয়ে জীবন যাপন করাই হলো আসল কথা। তিনি মানুষকে আত্মোপলব্ধির শিক্ষা দিয়েছেন, যা দুনিয়ার মোহে অন্ধ হওয়া মানুষের চোখ খুলে দেয়। একইভাবে প্রাচ্যের সাধক ও কবিরা দুনিয়ার এই মায়া ত্যাগ করে আত্মিক উন্নতির সাধনায় ব্রতী হওয়ার তাগিদ দিয়েছেন। মওলানা রুমি তাঁর অমূল্য বাণীতে মানুষকে এই পৃথিবীর খাঁচা থেকে মুক্তির আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের আত্মা মূলত সেই অনন্ত সত্তার অংশ, যার কাছে তাকে ফিরে যেতে হবে। দুনিয়ার ভোগবিলাস আত্মাকে বন্দি করে রাখে, আর সৎকর্ম ও ভালোবাসা আত্মাকে মুক্ত করে। গৌতম বুদ্ধও মানুষের দুঃখের মূল কারণ হিসেবে দুনিয়াবি লোভ এবং অতৃপ্ত বাসনাকে চিহ্নিত করেছেন। তিনি শিখিয়েছেন, মোহ ত্যাগ না করলে মানুষ শান্তি পায় না, আর ক্ষণস্থায়ী এই জীবনে লোভের বশবর্তী হয়ে যারা জীবন কাটায়, তারা কেবল অশান্তিই অর্জন করে। কনফুসিয়াস বা অন্যান্য প্রাচীন মনীষীরাও নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৎ আচরণের ওপর জোর দিয়েছেন, যা কেবল এই সমাজকেই সুন্দর করে না, বরং মানুষের পরকালকেও আলোকিত করে।
যান্ত্রিক এই আধুনিক যুগে মানুষ যখন কেবল বস্তুগত অর্জন আর প্রতিযোগিতায় লিপ্ত, তখন এই বাণীর গুরুত্ব আরও অনেক বেশি। আজকের মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেবল অর্থ, যশ আর ক্ষমতার পেছনে ছুটছে। এভাবে ছুটতে ছুটতে সে ভুলে যাচ্ছে তার আত্মিক প্রশান্তির কথা, ভুলে যাচ্ছে শেকড়ের টান এবং মৃত্যুর অনিবার্য সত্যকে। যান্ত্রিক জীবন মানুষকে কৃত্রিম করে তুলেছে, যেখানে পারস্পরিক সহানুভূতি, ভালোবাসা এবং আত্মিক সংযোগ আজ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই যান্ত্রিকতা পরিহার করে আমাদের জীবনকে অর্থবহ করতে হলে নবী-রাসূল ও মনীষীদের সেই চিরন্তন বাণীগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে। পার্থিব সাফল্য বা ব্যর্থতা জীবনের চূড়ান্ত মাপকাঠি নয়। একজন মানুষ সমাজে কতটুকু বিত্তশালী হলো বা কত বড় ক্ষমতার অধিকারী হলো, মৃত্যুর পর তার হিসাব সেখানে শেষ হয় না। হিসাব হয় সে মানুষের কতটা উপকারে এসেছে, সে কতটুকু সততা ও নিষ্ঠার সাথে নিজের জীবন পরিচালনা করেছে এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনে কতটুকু সচেষ্ট ছিল।
পরকালের সেই অনন্ত জিন্দেগির কথা মাথায় রেখে জীবন সাজানোই হলো মানুষের প্রকৃত সার্থকতা। পরকালের জীবন কখনো শেষ হবে না, সেখানে কোনো দুঃখ, কষ্ট বা জরা নেই যদি দুনিয়ার জীবন সৎকর্মে পরিপূর্ণ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। আজ এখানে যা বপন করা হবে, কাল পরকালে তারই ফসল কাটা হবে। তাই এই ক্ষণস্থায়ী জীবনকে অর্থহীন ভোগবিলাসে অপব্যয় না করে একে মানুষের কল্যাণ, সেবা এবং নৈতিকতার আলোয় আলোকিত করা উচিত। যখন মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীর মালিক নয়, বরং একজন আমানতদার ও মুসাফির, তখন তার ভেতর থেকে অহংকার, হিংসা ও লোভ চিরতরে দূর হয়ে যায়। সে তখন বিনয়ী হয়, অন্যের বিপদে এগিয়ে আসে এবং নিজের প্রতিটি কাজকে সৎ ও সুন্দর করার চেষ্টা করে।
আমাদের উচিত অতীতের মনীষীদের জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে আত্মকেন্দ্রিক মানসিকতা ত্যাগ করা। অহংকার বা বিত্তের মোহে অন্ধ না হয়ে নিজের ভেতরের মানবতা ও নৈতিকতাকে জাগ্রত করা। মৃত্যু আমাদের জীবনের সমাপ্তি নয়, বরং অনন্ত যাত্রার একটি নতুন দরজা। এই সত্যটি অনুধাবন করে যদি আমরা আমাদের প্রতিটি দিন পরিচালনা করি, তবেই এই পৃথিবী আমাদের জন্য সুন্দর হয়ে উঠবে এবং পরকালের অনন্ত জিন্দেগিও শান্তিময় ও সফল হবে। আসুন, যান্ত্রিকতার বেড়াজাল ভেঙে, ভ্রান্ত মোহের অন্ধকার মোহনা থেকে ফিরে এসে এমন একটি জীবন গড়ি, যা আমাদের দুনিয়া ও পরকাল উভয়কেই ধন্য করে তোলে।
মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ: অধ্যক্ষ, সোনার বাংলা কলেজ, কুমিল্লা। সাবেক সিনেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।