• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> মতামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

ভাস্কর মজুমদার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬: ৫৭
logo

Photo

মানুষের জীবনে কিছু সময় থাকে, যা ক্যালেন্ডারের পাতায় পুরোনো হয়, কিন্তু হৃদয়ের ভেতর কখনো পুরোনো হয় না। কিছু জায়গা থাকে, যেখান থেকে মানুষ একদিন বিদায় নেয়, অথচ জায়গাগুলো কখনো মানুষটিকে ছেড়ে যায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার জীবনে ঠিক তেমনই একটি জায়গা। আজ বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে দাঁড়িয়ে পেছনে তাকালে মনে হয়, এ যেন গতকালের কথা। অথচ মাঝখানে পেরিয়ে গেছে কত বছর, কত ঘটনা, কত প্রাপ্তি আর অপ্রাপ্তি! জীবন আমাদের কত দূরে নিয়ে এসেছে, কিন্তু মনের কোনো এক গোপন কোণে আজও সেই তরুণ ভাস্কর বটতলী স্টেশনে দাঁড়িয়ে আছে, বন্ধুদের সঙ্গে শাটল ট্রেনের অপেক্ষায়।

২০০০-২০০১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়েছিলাম। ঠিক কোন তারিখে প্রথম ক্লাস শুরু হয়েছিল, আজ আর মনে নেই। কিন্তু প্রথম দিকের সেই দিনগুলোর অনুভূতি আজও স্পষ্ট। তখন থাকতাম চট্টগ্রাম শহরে মামার বাসায়। প্রতিদিন শহর থেকে শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে যেতাম। সেই শাটল ট্রেন শুধু আমাদের যাতায়াতের বাহন ছিল না, ছিল আমাদের তারুণ্যের এক চলন্ত উৎসব।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই বন্ধুত্ব হলো নিলয়, হীরা, রাজু, শরীফ, খোরশেদ, ইউনুস, শিবেনদের সঙ্গে। কী অদ্ভুত দ্রুততায় যে আমরা একে অপরের আপন হয়ে গিয়েছিলাম! বটতলী স্টেশন থেকে একসঙ্গে ট্রেনে উঠতাম। কেউ গান ধরত, কেউ তাল মেলাত, কেউ আবার বেসুরো গলায় গেয়ে সবাইকে হাসিয়ে মারত। ট্রেন ছুটে চলত পাহাড়ের দিকে, আর আমরা ছুটতাম জীবনের সবচেয়ে সুন্দর সময়ের দিকে। তখন বুঝিনি, সেই সাধারণ দিনগুলোই একদিন আমাদের জীবনের অসাধারণ স্মৃতি হয়ে থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ণনা করতে গেলে আজও ভাষা খুঁজে পাই না। পাহাড়ের কোল ঘেঁষে সবুজে মোড়া বিশাল ক্যাম্পাস, আঁকাবাঁকা পথ, দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ, বর্ষার দিনে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, শীতের সকালে কুয়াশার চাদর আর বিকেলের নরম রোদে এক অপূর্ব মায়াময় পরিবেশ। প্রকৃতি যেন নিজের সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে। আমরা সেই সৌন্দর্যের মধ্যে বাস করতাম, অথচ তার মূল্য কতটা, তা বোধ হয় তখন পুরোপুরি বুঝতাম না।

কিছুদিন পর হলে উঠলাম। শুরু হলো জীবনের আরেক অধ্যায়। বিভিন্ন বিভাগের আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব হলো। বাবু, দীপু, আমাদের প্রয়াত বন্ধু রানা, মিশু, শরীফসহ কতজন! বিকেল হলেই আমানত হলের মাঠে ক্রিকেট খেলা ছিল প্রায় নিয়মিত ঘটনা। খেলা শেষে দল বেঁধে গান গাইতে গাইতে লেডিস হলের দিকে যাওয়া, শহীদ মিনারে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, রাতে ব্যাডমিন্টন কিংবা টেবিল টেনিস, সব মিলিয়ে কী দুর্দান্ত এক জীবন!

তখন আমাদের হাতে খুব বেশি টাকা ছিল না, কিন্তু আনন্দের কোনো অভাব ছিল না। একটা ক্রিকেট ব্যাট, কয়েকজন বন্ধু, কিছু গান আর এক কাপ চা দিয়েই একটা বিকেলকে অসাধারণ করে ফেলা যেত। আজ জীবনের এত আয়োজনের মধ্যেও মাঝে মাঝে মনে হয়, সেই সামান্য আয়োজনের আনন্দটাই বোধ হয় ছিল সবচেয়ে খাঁটি।

বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিলাম। ক্যাম্পাসের মিছিলের এক চেনা মুখ ছিলাম আমি। স্লোগানে মুখর রাজপথ, রাজনৈতিক আলোচনা, তর্ক, বিতর্ক, আদর্শ নিয়ে উত্তেজনা, সবকিছুর মধ্য দিয়েই বেড়ে উঠছিল আমাদের রাজনৈতিক ও সামাজিক চেতনা। রাজনীতি আমাদের কেবল মিছিল করতে শেখায়নি, শিখিয়েছিল কথা বলতে, প্রতিবাদ করতে, নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে। কখনো উত্তেজনা ছিল, কখনো মতবিরোধ, কখনো অনিশ্চয়তা। কিন্তু সেই অভিজ্ঞতাগুলোও আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আজ বুঝি, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেয় না, মানুষকে জীবন চিনতেও শেখায়।

একসময় দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হল ছেড়ে চলে এলাম শহরে। বেবী সুপার মার্কেট এলাকার 'সালাম নিবাস' নামের একটি ভবনে বন্ধুরা মিলে মেস করে থাকতে শুরু করলাম। শুরু হলো আরেক রকম স্বাধীন জীবন। তখন আমাদের যাতায়াত ষোলশহর স্টেশন থেকে। কী বিশাল ছিল আমাদের বন্ধুদল! আমি, রাজু, হীরা, শরীফ, সাম্য, নাদিরা, বীনা, দীনা, সনি, হেমাসহ আরও অনেকে। শাটল ট্রেনে আমাদের দল উঠলে বোঝার উপায় থাকত না, আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছি, নাকি কোনো আনন্দভ্রমণে বেরিয়েছি!

পরিসংখ্যান বিভাগে আমরা ছিলাম বেশ পরিচিত মুখ। খেলাধুলা থেকে পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিতর্ক প্রতিযোগিতা, প্রায় সব আয়োজনেই আমাদের সরব উপস্থিতি ছিল। কোথাও কিছু হচ্ছে আর আমরা নেই, এমন ঘটনা খুব একটা ঘটত না। কখনো আয়োজক, কখনো অংশগ্রহণকারী, কখনো আবার নিছক হইচই করার মানুষ। বিভাগের অনুষ্ঠান মানেই যেন আমাদের একটা উৎসব। শিক্ষক, সহপাঠী, বন্ধু, সবাইকে নিয়ে গড়ে উঠেছিল এক অপূর্ব আপন জগৎ।

এরপর আমি আর হীরা বেবী সুপার মার্কেট এলাকার বাসা ছেড়ে চলে এলাম ভুইয়া গলির 'উত্তরায়ন' নামের একটি বাসায়।

আহা, উত্তরায়ন!

এই একটি নামের সঙ্গে কত যে গল্প, কত হাসি, কত রাতজাগা আড্ডা, কত পাগলামি জড়িয়ে আছে, তা লিখতে গেলে বোধ হয় আলাদা একটা বই হয়ে যাবে। আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা বড় অংশ কেটেছে এই উত্তরায়নে। কুমিল্লা থেকে কোনো বন্ধু চট্টগ্রামে এলেই তার গন্তব্য প্রায় নিশ্চিত ছিল উত্তরায়ন। কেউ বেড়াতে এসেছে, কেউ কোনো কাজে, কেউ আবার শুধু আড্ডা দিতেই হাজির। আমাদের দরজা যেন সব সময় বন্ধুদের জন্য খোলা থাকত। কে কখন আসছে, কে কোথায় ঘুমাচ্ছে, কার খাবার কে খেয়ে ফেলছে, এসব নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না। ছিল শুধু প্রাণখোলা হাসি আর অফুরন্ত গল্প।

আজ ভাবি, কী আশ্চর্য ছিল সেই জীবন! নিজের বলতে খুব বেশি কিছু ছিল না, অথচ সবকিছুই যেন আমাদের ছিল। বন্ধুরা ছিল, সময় ছিল, স্বপ্ন ছিল। আর ছিল এমন এক স্বাধীনতা, যা চাকরি, সংসার আর দায়িত্বের ভিড়ে একসময় কোথায় যেন হারিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় জীবনের আরেকটি বড় অধ্যায় ছিল আমাদের বন্ধুদের পরিবারগুলো। আমরা যারা চট্টগ্রামের বাইরে থেকে পড়তে গিয়েছিলাম, চট্টগ্রামের স্থানীয় বন্ধুদের বাড়িগুলো আমাদের কাছে দ্বিতীয় পরিবারের মতো হয়ে উঠেছিল।

বীনার বাসায় কত বেলা ভাত খেয়েছি, তার কোনো হিসাব নেই। আন্টি আমাদের নিজের সন্তানের মতো স্নেহ করতেন। কখনো মনে হয়নি আমরা অন্য কারও বাড়িতে খেতে গেছি। নাদিরার বাসাতেও আমাদের অত্যাচার কম ছিল না। সেখানে যাওয়া, খাওয়া, গল্প করা, হাসাহাসি, সবই ছিল আমাদের জীবনের স্বাভাবিক অংশ। আজও সেই পরিবারের মানুষগুলোর কথা মনে হলে বুকের ভেতর এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করি। আত্মীয়তার সম্পর্ক না থাকলেও মানুষ যে কতটা আপন হতে পারে, সেই শিক্ষা পেয়েছিলাম তাঁদের কাছ থেকেই।

আর সাম্যদের বাসার কথা কী করে ভুলি!

সাম্যদের বাসার নিচে একটি টেবিল টেনিস টেবিল ছিল। সেখানে আমাদের নিয়মিত খেলা হতো। সবচেয়ে মজার ব্যাপার ছিল, সাম্যর বাবা, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম স্যারের সঙ্গেও আমরা টেবিল টেনিস খেলতাম। আমি আর সাম্য মিলে কত চেষ্টা করেছি স্যারকে হারানোর! কিন্তু স্যার আমাদের প্রায়ই হাসতে হাসতে হারিয়ে দিতেন। একজন এত বড় মাপের শিক্ষক ও অর্থনীতিবিদ, অথচ কী সহজ, আন্তরিক আর প্রাণবন্ত ছিলেন আমাদের সঙ্গে!

অনেক সময় পরীক্ষার দিনে স্যার নিজের গাড়িতে করে আমাদের ক্যাম্পাসে পৌঁছে দিতেন। আজ এত বছর পর মনে হয়, জীবনে কিছু ঋণ থাকে যা টাকা দিয়ে শোধ করা যায় না। কিছু মানুষের ভালোবাসা থাকে, যা কোনো দিন ভুলে যাওয়া সম্ভব নয়। মইনুল ইসলাম স্যার এবং বন্ধুদের পরিবারের সেই স্নেহ আমাদের শুধু আশ্রয় দেয়নি, মানুষ হিসেবেও সমৃদ্ধ করেছে।

পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়লে অবশ্য এখনো হাসি পায়, আবার একটু ভয়ও লাগে!

সারা বছর আড্ডা, গান, খেলাধুলা, রাজনীতি আর নানান আয়োজনে ব্যস্ত থাকার পর পরীক্ষার আগের রাতগুলোতে আমাদের মধ্যে হঠাৎ বিদ্যাপ্রীতি জেগে উঠত। সারা রাত বই নিয়ে বসে থাকা, একে অন্যের কাছে নোট খোঁজা, কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে গবেষণা, আর ভোর হলে আধঘুম চোখে পরীক্ষার হলে হাজির হওয়া। সেই রাতগুলোর বিভীষিকা আজ স্মৃতি হয়ে মধুর লাগে। তখন অবশ্য মোটেও মধুর লাগত না!

পড়াশোনার পাশাপাশি বছরে অন্তত একবার সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া ছিল আমাদের নিয়মিত আনন্দের অংশ। কারও জন্মদিন এলে তো কথাই নেই। সামর্থ্য যতটুকুই থাকুক, আয়োজনের উৎসাহে কোনো কমতি ছিল না। কখনো চমক, কখনো গান, কখনো দুষ্টুমি। আমাদের আনন্দের জন্য খুব বড় কোনো কারণের প্রয়োজন হতো না। একসঙ্গে থাকাটাই ছিল সবচেয়ে বড় উপলক্ষ।

এভাবেই দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পেরিয়ে যাচ্ছিল। আমরা ভেবেছিলাম, বিশ্ববিদ্যালয় জীবন বুঝি কোনো দিন শেষ হবে না। এই শাটল ট্রেন, এই ক্যাম্পাস, এই আড্ডা, এই গান, এই বন্ধুত্ব সবই বুঝি চিরকাল এমনই থাকবে।

কিন্তু সময় বড় অদ্ভুত এক জিনিস। সে কখনো কারও জন্য থেমে থাকে না।

দেখতে দেখতে চার বছরের কোর্স শেষ করতে আমাদের সাত বছর লেগে গেল। যে বিশ্ববিদ্যালয়ে একদিন বুকভরা স্বপ্ন নিয়ে প্রবেশ করেছিলাম, সেই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়ার সময় বুঝতে পারলাম, শুধু একটি ডিগ্রি নিয়ে ফিরছি না। সঙ্গে নিয়ে ফিরছি অসংখ্য মানুষের ভালোবাসা, অগণিত স্মৃতি আর এমন কিছু বন্ধুত্ব, যা জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে থাকবে।

তারপর শুরু হলো বাস্তব জীবনের পথচলা। চাকরি, সংসার, সন্তান, দায়িত্ব, ব্যস্ততা। আমরা যে যার জীবনে ছড়িয়ে পড়লাম। কেউ দেশে, কেউ বিদেশে। কারও সঙ্গে নিয়মিত দেখা হয়, কারও সঙ্গে বছরের পর বছর দেখা হয় না। আমাদের প্রিয় বন্ধু রানাও আজ আর আমাদের মাঝে নেই। তার কথা মনে হলে বুকের ভেতর কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়। মনে হয়, আহা, আর একবার যদি সবাই মিলে সেই পুরোনো আড্ডায় বসতে পারতাম! আর একবার যদি সবাইকে একসঙ্গে পাওয়া যেত!

তবু আশ্চর্য, এত বছর পরও হীরা, রাজু, সাম্য, নাদিরা, বীনা, দীনা এবং আরও অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ আজও অটুট। কখন যে আমরা শুধু সহপাঠী থেকে একে অপরের আত্মার আত্মীয় হয়ে গেছি, তা নিজেরাও বুঝিনি। আজও কথা বলতে গেলে মনে হয় না মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গেছে। সেই একই হাসি, সেই একই খুনসুটি, একই রকম একে অপরকে নিয়ে মজা করা। শুধু চুলে কিছুটা পাক ধরেছে, মুখে বয়সের ছাপ পড়েছে, আর জীবনের দায়িত্বগুলো বেড়েছে।

বন্ধুত্বের বোধ হয় এটাই সবচেয়ে সুন্দর দিক। সত্যিকারের বন্ধুত্বের বয়স বাড়ে না।

চট্টগ্রাম শহরের সঙ্গে আমার সম্পর্ক তাই শুধু বসবাসের নয়, নাড়ির সম্পর্ক। এই শহর আমাকে আশ্রয় দিয়েছে, বন্ধু দিয়েছে, ভালোবাসা দিয়েছে, চিন্তা করতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই শহরের অলিগলি, ষোলশহর স্টেশন, বটতলী, বেবী সুপার মার্কেট, ভুইয়া গলির উত্তরায়ন, সব জায়গাতেই যেন আমার তারুণ্যের কিছু না কিছু অংশ পড়ে আছে।

আজও মনে হয়, কোনো এক বিকেলে যদি আবার সেই পুরোনো শাটল ট্রেনে উঠে বসতে পারতাম! জানালার পাশে বসে পাহাড়ের সবুজ দেখতে দেখতে যদি হঠাৎ শুনতে পেতাম হীরা গান ধরেছে, রাজু তাল মেলাচ্ছে, শরীফ হাসছে, আর সাম্য কোনো একটা বিষয় নিয়ে তর্ক জুড়ে দিয়েছে! যদি আবার আমানত হলের মাঠে ক্রিকেট খেলতে পারতাম, শহীদ মিনারের সিঁড়িতে বসে সন্ধ্যা নামতে দেখতাম, কিংবা উত্তরায়নে ফিরে গিয়ে বলতে পারতাম, 'কিরে, আজ রাতে আড্ডা হবে তো?'

জানি, তা আর সম্ভব নয়।

যে সময় চলে যায়, তাকে আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু সেই সময়ের মানুষগুলোকে, তাদের ভালোবাসাকে, সেই দিনগুলোর হাসি আর কান্নাকে হৃদয়ের ভেতর আজীবন বাঁচিয়ে রাখা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট বছর পূর্ণ হলো। এই দীর্ঘ পথচলায় কত প্রজন্ম এসেছে, কত মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। কেউ শিক্ষক হয়েছে, কেউ গবেষক, কেউ প্রশাসক, কেউ ব্যবসায়ী, কেউবা সমাজের অন্য কোনো ক্ষেত্রে নিজের জায়গা তৈরি করেছে। কিন্তু পরিচয়ের এত বৈচিত্র্যের মধ্যেও আমাদের সবার একটি পরিচয় একই রয়ে গেছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্তান।

বিশ্ববিদ্যালয়ের কাছে আমার ঋণ শুধু শিক্ষার নয়। এই বিশ্ববিদ্যালয় আমাকে এমন এক জীবন উপহার দিয়েছে, যার স্মৃতি আজও আমার সবচেয়ে বড় সম্পদ। এখানে আমি শুধু পরিসংখ্যানের সূত্র শিখিনি, শিখেছি সম্পর্কের মূল্য, মানুষের প্রতি ভালোবাসা, বন্ধুত্বের গভীরতা, নেতৃত্বের দায়িত্ব আর জীবনের আনন্দকে আপন করে নিতে।

আজ হীরকজয়ন্তীতে আমার সেই সব শিক্ষককে শ্রদ্ধা জানাই, যাঁরা আমাদের গড়ে তুলেছেন। ভালোবাসা জানাই আমার সব সহপাঠী ও বন্ধুকে। কৃতজ্ঞতা জানাই সেই সব পরিবারকে, যাঁরা নিজেদের সন্তানের মতো আমাদের আগলে রেখেছিলেন। আর গভীর ভালোবাসায় স্মরণ করি সেই বন্ধুদের, যাঁরা আজ আর আমাদের মাঝে নেই।

জীবনের এই পর্যায়ে এসে একটা কথা খুব অনুভব করি। মানুষ হয়তো জীবনে অনেক কিছু অর্জন করে, অনেক দূর এগিয়ে যায়, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো সব সময় সবচেয়ে সফল বা সবচেয়ে সচ্ছল সময় হয় না। অনেক সময় শ্রেষ্ঠ সময় হয় সেই দিনগুলো, যখন পকেটে টাকা কম ছিল, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, অথচ মনভরা আনন্দ ছিল, চারপাশে ছিল অসংখ্য বন্ধু, আর পৃথিবীটাকে মনে হতো নিজের।

আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনগুলো ঠিক তেমনই।

আজ যদি কেউ আমাকে প্রশ্ন করে, জীবনের কোন সময়টায় আবার ফিরে যেতে চাই, আমি এক মুহূর্ত না ভেবে বলব, সেই ২০০০ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই শাটল ট্রেনে, সেই বন্ধুদের কাছে, সেই গান আর আড্ডার মধ্যে।

কারণ সেখানে আমার জীবনের কিছু বছর শুধু কাটেনি, সেখানে আমার তারুণ্য আজও বেঁচে আছে।

শুভ হীরকজয়ন্তী, প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আজ ষাট বছরে পা রেখেছ তুমি। আর আমি? আমি আজও তোমার সেই ২০০০-২০০১ শিক্ষাবর্ষের তরুণ ছাত্রটি, যে বন্ধুদের সঙ্গে গান গাইতে গাইতে শাটল ট্রেনে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে যেত।

সময় আমাদের বয়স বাড়িয়েছে, দূরত্ব বাড়িয়েছে, জীবনের হিসাব বদলে দিয়েছে। কিন্তু একটি জিনিস আজও বদলাতে পারেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসার সেই প্রথম দিনের অনুভূতি।

ভাস্কর মজুমদার: জেনারেল ম্যানেজার - মার্চেন্ডাইজিং, ব্র্যাক আড়ং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ, শিক্ষাবর্ষ ২০০০-২০০১।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

২

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

৪

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

৫

২৭তম বিসিএসের দেড় যুগ: সংগ্রাম, সাফল্য ও বন্ধুত্বের এক অনন্য অভিযাত্রা

সম্পর্কিত

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

৭ ঘণ্টা আগে
শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

১৫ ঘণ্টা আগে
পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

৫ দিন আগে