• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> মতামত

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

স্বাস্থ্যকথা

অধ্যাপক ডা. দীপঙ্কর লোধ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১: ৪৭
logo

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

অধ্যাপক ডা. দীপঙ্কর লোধ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১: ৪৭
Photo

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুভেদে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। শীতকালে শুষ্ক আবহাওয়া, ধুলাবালি ও ঠান্ডার কারণে নাক কান গলার কিছু রোগ অন্য সময় তুলনা বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, এলার্জি আক্রান্ত মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশি আক্রান্ত হয়। রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই একটু সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা নিজেদেরকে এসব রোগ থেকে সুরক্ষিত রাখতে পারি ।

শীতকালে নাক কান গলার বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো সর্দি কাশি,নাকের এলার্জি, টনসিলের প্রদাহ, ও গলা ব্যাথা, স্বরভঙ্গ ,সাইনোসাইটিস, কানের প্রদাহ,শ্বাসকষ্ট, কাশি,নিউমোনিয়া ইত্যাদি।

শীতকালে নাকের রোগ :

শুষ্কও ঠান্ডা আবহাওয়া, ধুলাবালি বিভিন্ন এলার্জেনের সংস্পর্শ সাথে ভাইরাসের সংক্রমণের কারণে নাকের সমস্যাগুলো বেশি দেখা দেয় । এর ফলে নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে,বারবার হাচি আসে, নাক, চোখ ও মুখমণ্ডল চুলকাতে থাকে। একসময় নাক বন্ধ হয়ে যায়। ফলে ঘ্রাণ শক্তি কমে যায়, মাথা ব্যথা হয়, সাইনাস সমূহে স্ল্যাশমা জমে সাইনোসাইটিস হয়, কখনো কখনো জ্বর আসে।

প্রতিকার: যেসব কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয় তা পরিহার করতে হবে। যেমন ধুলাবালি ও ধোয়া এড়িয়ে চলা, পর্যাপ্ত আলো বাতাসসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বসবাস, বাইরে গেলে মাস্ক ব্যবহার, যেসব খাবারে সমস্যা হয় তা পরিহার। কিন্তু এলার্জিকরাইনাইটিসসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকা, মুখমণ্ডলে ব্যথা, জ্বর, মাথাব্যথা ইত্যাদি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শীতকালে কানের রোগ:

শীতকালে অনেকেই বিশেষ করে শিশুদের কানে চাপ চাপ অনুভব করা, কানে কম শোনা,ব্যথা, জ্বর এমনকি কান দিয়ে রক্তে মিশ্রিত পানি বের হতে পারে ।শীতকালে সাধারণত সর্দি কাশি বেড়ে নাকের সংক্রমণ হয়। এর ফলে ইউসটিসিয়ান টিউবের কার্যকারিতা ব্যাহত ব্যহত হয়। সংক্রমণ নাক ও গলা থেকে কানে পৌঁছে যায়।

প্রতিকার :

প্রয়োজনীয় গরম কাপড় পরিধান করতে হবে, অযাচিত কোন বস্তু দিয়ে কান খোঁচানো যাবে না, কান পরিষ্কার ও শুকনো রাখতে হবে। কানে ব্যথা, পুজ পড়া বা শ্রবণ শক্তি কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কানে তেল বা কোনো ড্রপ ব্যবহার করা যাবে না এমনকি এন্টিবায়োটিক সেবন করা যাবে না।

শীতকালে গলার রোগ :

এই সময়ে টনসিল, গলনালী ও স্বরথলির প্রদাহ বেড়ে যায়। সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া, ধুলাবালি ওপরিবেশ দূষণের কারণে এই ধরনের সংক্রমণ হয় ।এর ফলে গলা ব্যথা হয়, খেতে অসুবিধা হয়,টনসিল ফুলে যায় জ্বর আসে, কাশি হয়, গলার স্বর পরিবর্তন হয়ে যায়,কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দেয়।

প্রতিকার :

কুসুম গরম পানিতে সামান্য লবন মিশিয়ে গড়গড়া করলে আরাম পাওয়া যায় ।পর্যাপ্ত পানি পান, হালকা গরম তরল ও নরম খাবার গ্রহণ, ঠান্ডা,ধুলাবালি ও ধূমপানের এরিয়ে চলা। জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে । অবস্থার উন্নতি না হলে বা ব্যাকটেরিয়াজনিত কারণে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে যেহেতু এই ধরনের রোগ গুলি বেশি হয়,আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তাই শীতের শুরুতেই একটু সচেতন স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও সম্ময়মত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো যায় ।এই সময়ে দৈনন্দিন তাপমাত্রা অনুযায়ী গরম কাপড় পরিধান,বাইরে গেলে মাসক ব্যবহার,খাবারের পূর্ব ও পরে সাবান দিয়ে হাত ধোঁয়া,হা্চকিাশির পূর্বে হাত বা টিসু দিয়ে নাক মুখ ঢেকে রাখা,বাড়িঘর পরিষ্কার ও ধুলা মুক্ত রাখা,পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করা বিশেষ করে শীতের সবজি ও ফলমূল, ধূমপান এড়িয়ে চলা আবশ্যক ।এই সময় শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে ।এর মাধ্যমে এসব রোগে ঝুঁকি অনেক অংশ কমানো সম্ভব ।তাই এর জন্য দরকার ব্যক্তিগত সচেতনতা,পারিবারিক যত্ন ও সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ।এর মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনধারণ করা সম্ভব।

অধ্যাপক ডা. দীপঙ্কর লোধ: অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাইনোলজি), জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

২

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

৪

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

৫

২৭তম বিসিএসের দেড় যুগ: সংগ্রাম, সাফল্য ও বন্ধুত্বের এক অনন্য অভিযাত্রা

সম্পর্কিত

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

৪ দিন আগে
পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

৫ দিন আগে