গোলাম কিবরিয়া খোন্দকার

জীবনের কিছু অর্জন কেবল একটি চাকরি কিংবা পদমর্যাদার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘ প্রতীক্ষা, নিরন্তর পরিশ্রম, স্বপ্ন, সংগ্রাম এবং অসংখ্য স্মৃতি। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ২৭তম ব্যাচের সদস্য হিসেবে সরকারি চাকরিতে দেড় যুগ পূর্ণ করে আজ ১৯তম বছরে পদার্পণ করতে গিয়ে পেছনের দিনগুলোর কথা গভীরভাবে মনে পড়ছে।
আমার বিসিএস যাত্রার সূচনা ২০০৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে। এরপর লিখিত পরীক্ষা, দুই দফা মৌখিক পরীক্ষা, দুই দফা স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে অবশেষে ২০০৮ সালের ১৮ নভেম্বর প্রভাষক (ব্যবস্থাপনা) হিসেবে ফুলগাজী সরকারি কলেজ, ফেনীতে যোগদান করি। অর্থাৎ স্বপ্নের সূচনা থেকে কাঙ্ক্ষিত কর্মজীবনে প্রবেশ করতে পেরিয়ে যায় প্রায় তিনটি বছর। এই দীর্ঘ সময়ের প্রতিটি ধাপ ছিল ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পরীক্ষা।
এরপর কর্মজীবনের পথপরিক্রমায় ফুলগাজী সরকারি কলেজ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সেখান থেকে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি এবং পুনরায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। প্রতিটি কর্মস্থল আমাকে দিয়েছে নতুন অভিজ্ঞতা, সহকর্মীদের ভালোবাসা, শিক্ষার্থীদের সান্নিধ্য এবং নিজেকে সমৃদ্ধ করার অসংখ্য উপলক্ষ।
এ সময়কালের মধ্যে হারিয়েছি প্রিয় কিছু ব্যাচমেটকে। যাঁদের সাথে কত স্মৃতি! ভুলা যাবে না কখনো। মহান আল্লাহ তাঁদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

সরকারি চাকরির এই দেড় যুগ কেবল সময়ের হিসাব নয়; এটি দায়িত্ববোধ, অভিজ্ঞতা, আত্মোপলব্ধি এবং দেশ ও মানুষের জন্য কাজ করার এক নিরন্তর অভিযাত্রা। শিক্ষকতা পেশায় যুক্ত থেকে প্রজন্ম গঠনে সামান্য হলেও অবদান রাখতে পারাকে আমি জীবনের অন্যতম বড় প্রাপ্তি মনে করি।
আজকের এই বিশেষ দিনে ২৭তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানকারী প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রসহ সব ক্যাডারের প্রিয় ব্যাচমেট বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পেশাগত ব্যস্ততা ও কর্মস্থলের দূরত্ব আমাদের মধ্যে তৈরি করলেও হৃদয়ের বন্ধন অটুট থাকুক। আমাদের অভিজ্ঞতা, সততা, দক্ষতা ও দেশপ্রেম আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখুক।
সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ২৭তম বিসিএসের এই বন্ধন অটুট থাকুক আজীবন।
শুভ হোক আমাদের দেড় যুগের পথচলা।
গোলাম কিবরিয়া খোন্দকার: ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা),সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা