• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> মতামত

প্রকৃতির আদালতে কোনো মামলা ঝুলে থাকে না

ভাস্কর মজুমদার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ১৫
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২০: ৪৫
logo

প্রকৃতির আদালতে কোনো মামলা ঝুলে থাকে না

ভাস্কর মজুমদার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ১৫
Photo

দুনিয়া খুব কঠিন এক জায়গা। এখানে কেউই কর্মের কালচক্র থেকে বেরিয়ে যেতে পারে না। আপনি কাউকে সামান্য ঠকান, কারও ন্যায্য অধিকার কেড়ে নিন, কিংবা নিজের স্বার্থে কারও বিশ্বাস ভেঙে দিন, হয়তো সেই মুহূর্তে আপনার মনে হবে আপনি জিতে গেছেন। কিন্তু আসলে সেদিন থেকেই আপনার হিসাবের খাতায় একটি ঋণ জমা হয়ে যায়।

মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, প্রমাণ লুকানো যায়, সত্যকে মিথ্যার আড়ালে চাপা দেওয়া যায়। কিন্তু প্রকৃতির আদালতে কোনো সাক্ষী লাগে না, কোনো কাগজপত্র লাগে না। সেখানে আপনার উদ্দেশ্যই প্রমাণ, আর আপনার কর্মই সাক্ষী।

আপনার ছলচাতুরীর কারণে কেউ যদি ন্যায্য বিচার না পায়, মনে রাখবেন, একদিন আপনার প্রয়োজনের সময়ও ন্যায্যতার দরজাটি বন্ধ হয়ে যেতে পারে। কাউকে অন্যায়ভাবে কাঁদালে, সেই কান্নার প্রতিধ্বনি একদিন অন্য কোনো রূপে আপনার জীবনেও ফিরে আসবে। কাউকে আঘাত করে আপনি হয়তো স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়বেন, কিন্তু সময় ঘুমায় না। সময় সব দেখে, সব মনে রাখে।

কেউ জন্মান্তরে বিশ্বাস করে, বলে এই জন্মের পাপ পরের জন্মে ভোগ করতে হবে। কেউ জন্মান্তরে বিশ্বাস করে না, বলে মৃত্যুর পরে বিচার হবে। কিন্তু প্রকৃতি অনেক হিসাব এই জীবনেই বুঝিয়ে দেয়। কখনো সম্পর্ক হারিয়ে, কখনো সম্মান হারিয়ে, কখনো নিঃসঙ্গতা দিয়ে, কখনো এমন এক অশান্তি দিয়ে, যেখানে পৃথিবীর সব সম্পদ থাকলেও শান্তিতে ঘুমানো যায় না।

তাই অন্যায় করে আজ নিজেকে বিজয়ী ভাববেন না। আজ আপনি কাউকে আঘাত করেছেন, কাল সময় আপনাকে এমন জায়গায় আঘাত করবে, যেখানে আপনার কোনো ঢাল থাকবে না। আজ আপনি কারও অসহায়ত্বের সুযোগ নিয়েছেন, কাল আপনার অসহায় সময়ে হয়তো কেউ পাশে দাঁড়াবে না।

প্রকৃতি তাড়াহুড়া করে না।

প্রকৃতি ভুলেও যায় না।

সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে।

মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কান্না হারিয়ে যায় না, কোনো অভিশাপ বাতাসে মিলিয়ে যায় না, আর কোনো অন্যায়ের হিসাবও চিরদিন বাকি থাকে না।

Nothing goes unpaid.

আজ নয়তো কাল, প্রত্যেককে নিজের কর্মের মূল্য দিতেই হয়।

ভাস্কর মজুমদার: জেনারেল ম্যানেজার - মার্চেন্ডাইজিং, ব্র‍্যাক আড়ং

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রকৃতির আদালতে কোনো মামলা ঝুলে থাকে না

২

আয়ু দ্বিগুণ করে অগ্নাশয় ক্যান্সারের নতুন ওষুধ

৩

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন

৪

রবীন্দ্রনাথই অনন্য

৫

প্রয়োজনের বাইরে রক্ত সঞ্চালন নয়

সম্পর্কিত

আয়ু দ্বিগুণ করে অগ্নাশয় ক্যান্সারের নতুন ওষুধ

আয়ু দ্বিগুণ করে অগ্নাশয় ক্যান্সারের নতুন ওষুধ

৩ দিন আগে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন

৮ দিন আগে
রবীন্দ্রনাথই অনন্য

রবীন্দ্রনাথই অনন্য

২০ দিন আগে
প্রয়োজনের বাইরে রক্ত সঞ্চালন নয়

প্রয়োজনের বাইরে রক্ত সঞ্চালন নয়

২৭ জুলাই ২০২৬