অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ভূঁইয়া

অনুন্নত দেশের দু’টি সাধারন বৈশিষ্ট্য আছে। প্রথমটি হলো, রাষ্ট্রের উপর নাগরিকের অতিরিক্ত প্রত্যাশা ও নির্ভরতা। ব্যক্তি তার নিজের যেসব চাহিদা বা ইচ্ছা নিজে পূরণে অসমর্থ, সে চায় রাষ্ট্র তা পূরণ করে দিক। আর দ্বিতীয়টি হলো নাগরিকের চাহিদা ও দাবী পূরণে রাষ্ট্রের অক্ষমতা। প্রথম বৈশিষ্টের কারনে নাগরিক অনেক আগ্রহ ও আশা নিয়ে সরকারকে ক্ষমতায় বসায়। দ্বিতীয় বৈশিষ্টের কারনে নাগরিক সরকারের উপর হতাশ ও ক্ষুব্ধ হয়। ফলে নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচনের সুযোগ থাকলে নাগরিক পর পর কোন দলকে নির্বাচন করেনা। সাংবিধানিকভাবে গণতান্ত্রিক কোন অনুন্নত রাস্ট্রে কোন সরকার যদি তার মেয়াদ দীর্ঘ করতে চায় তখন তাকে নির্বাচনী কারসাজীর আশ্রয় নিতে হয়। তবে এই প্রবণতা অবধারিত নয়। অনেক অনুন্নত বা উন্নয়নশীল দেশেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পর পর একাধিকবার নির্বাচিত হয়, যেমনটা হয়েছে ভারতে ও ভারতের পশ্চিমবঙ্গে।
২০০৯ সালে বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিপুল জনসমর্থন (২৬৩ আসন ও ৫৭% ভোট) নিয়ে ক্ষমতায় আসে। তাদের দিনবদলের সনদভিত্তিক ইশতেহার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জনমনে তাদের পক্ষে ইতিবাচক সাড়া জাগিয়েছিল। ২০০৯-২০১৪ আওয়ামী লীগ সরকার দেশের ডিজিটালাইজেশনে ব্যাপক অগ্রগতি সাধন করেছিলও। ২০১৪ সালের নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল কী হতো বলা মুশকিল। তবে সাধারণ মতামত হলো তখনও মহাজোটের পক্ষে দুই- তৃতীয়াংশ না হলেও সংখ্যাগরিস্ট জনমত অক্ষুণ্ণ ছিল।
২০০১ সালে ও ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কারণে আওয়ামিলীগ এই পদ্ধতির উপর আস্থা হারায় এবং তা বিলোপ করে প্রচলিত পদ্ধতিতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বিরোধী দলগুলো গ্রহন করেনি। আবার প্রচলিত নিয়মে সরকারেরে অধীনে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন ও শক্তিশালী করাসহ নির্বাচন প্রক্রিয়াকে সরকারের প্রভাবমুক্ত করার জন্য যা করা দরকার ছিল তা করার ব্যপারে মনোযোগী হয়নি।
দ্বিতীয় মেয়াদ শেষে সরকারের জনপ্রিয়তা দৃশ্যমানভাবেই ব্যাপক হ্রাস পেয়েছিল। তথাপি আওয়ামিলীগ সরকারের অধীনেই একটি নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলের সাথে একটি সমঝোতা হয়েছিলও। শোনা যায়, শেখ হাসিনা বিরোধী দলগুলোকে বলেছিলেন, “আমি বঙ্গবন্ধুর কন্যা; আমার উপর আস্থা রাখেন।“ বিরোধীদলগুলো তাঁর আহ্বানে সাড়া দিয়েছিলোও। কিন্তু শেখ হাসিনা সেই আস্থাকে সম্মান করেন নি। কেন করেননি তিনি জানেন। হতে পারে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জামায়াত-শিবিরকে ক্ষুব্ধ করা এবং ২০১৪ এ বিএনপির সহিংস আন্দোলন কঠোর হাতে দমন করার মধ্য দিয়ে তিনি ও তার দল যেভাবে বাঘের পীঠে চড়াও হয়ে গিয়েছিল; সেখান থেকে নামার পরিণাম তাঁদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছিল। ওবায়দুল কাদের কয়েক লক্ষ আওয়ামী লীগার নিহত হওয়ার আশঙ্কা করেছিলেন। ফলে যেভাবেই হউক ক্ষমতায় টিকে থাকার বিকল্প তারা ভাবতে পারছিলেননা। আর এভাবেই একটি গণঅভ্যুত্থান অবিসম্ভাবী হয়ে উঠেছিল। “শেখ হাসিনার সরকার; বারবার দরকার” “আগে উন্নয়ন পরে গণতন্ত্র” – এই ধরনের কোন প্রচারণাই একটি গণঅভ্যুত্থান ঠেকানোর জন্য যথেষ্ট ছিলনা।
শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাব ছিল যতটা না ভালো না থাকার কারণে,তার চেয়ে বেশী ভালো না লাগার কারণে। এক জিনিষ বেশী দিন খেতে ভাল লাগেনা। এক মুখ বেশীদিন দেখতে ভাল লাগেনা। এমন একটি অনুভুতি এখানে ভূমিকা রেখেছিল।
শেখ হাসিনার শাসনকালে দীর্ঘদিন দেশ স্থিতিশীল ছিল। ফলে বিদেশী বিনিয়োগ আসছিল; তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একশোটা এসইপিজেড বানাতে হয়েছিল। অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি হচ্ছিল। মানব উন্নয়নের সব সূচকই ঊর্ধ্বমুখী ছিল। দুর্নীতি বাংলাদেশে সব সময়ই ছিল; কিন্তু তার আমলে বাংলাদেশ কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি। বৈষম্য বাড়লেও অর্থনৈতিক অগ্রগতির সুফল কম-বেশী সমাজের সব স্তরেই পৌঁছচ্ছিল। সব স্তরের মানুষেরই সার্বিক অগ্রগতি হয়েছিল। দারিদ্রের হার ১৮% এ নেমে এসেছিল। গ্রামের ও মফস্বলের অনেকেই নিম্নবিত্ত থেকে মধ্য বিত্তের পর্যায় পাড় হয়ে উচ্চবিত্তে পৌঁছেছিল তার আমলে। এদের মধ্যে সব দলের মানুষই ছিল। মানুষের জীবন কম-বেশী একটি ইতিবাচক ধারাবাহিকতা্র মধ্যে এসেছিল।
তথাপি, দীর্ঘ শাসনের কারণে তাঁর প্রতি এক ধরণের ভালো না লাগা জন্ম নিয়েছিল মানুষের মধ্যে। তাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল । “আবারও গেন্দার বাপ!” ধরনের না ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছিল। তাই, “জনগন পরিবর্তন চায়”- বিরোধীদলগুলোর এই দাবি যথার্থই ছিল।
অনেক মানুষ শেখ হাসিনার আমলে তাদের স্থিতিশীল অবস্থাকে তাদের পাওনা হিসাবে ধরে নিয়েছিলেন। তাদের নিত্য অগ্রগতিকে স্বাভাবিক মনে করেছিলেন। এক্ষেত্রে সরকারের ভূমিকাকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করেননি। “উন্নয়ন কি তার বাপের টাকায় করেছে?” “গুরুর মাংস না খাইতে পারলে কীসের স্বাধীনতা!” “উত্তরা থেকে উঠে যদি ফার্মগেটে নেমে আবার বাসেই উঠা লাগে, তাইলে মেট্রোরেল দিয়ে কী করবো?” -এই ধরনের অসংবেদনশীল উক্তি, মানুষের বিরাগ অনুভূতিরই প্রতিফলন। “এতো উন্নয়ন করলাম, তবু মানুষ আমাকে ভালোবাসেনা কেন?”- মোস্তফা সারোয়ার ফারুকীর এই শ্লেষাত্মক উক্তিও একই ধরনের অনুভূতির প্রতিনিধি। অর্থাৎ, এক ধরনের বিরাগ অনুভূতির কারণে শেখ হাসিনাকে তাঁর ভুমিকার জন্য ক্রেডিট দিতে অনেক মানুষেরই অনাগ্রহ ছিল।
শেখ হাসিনার আমলটা ছিল ভালো ও মন্দের মিশ্রন। দুইটারই প্রাবল্য ছিল এবং দুইটাই দৃশ্যমান ছিল। ভালো দিকগুলো ছিল প্রধানতঃ বৈষয়িক ও মূর্ত (concrete) আর মন্দ দিকগুলো ছিল প্রধানত মানসিক ও বিমূর্ত (abstract). ভালো দিকগুলো ছিল মানুষের মৌলিক চাহিদার সাথে সম্পর্কিত আর মন্দ দিকগুলো ছিল আবেগ বা ইমোশানের সাথে সম্পর্কিত। মজলোর (Moslow) চাহিদার স্তরবিন্যাস তত্ত্ব (The theory of the hierarchy of needs) অনুসারে, মানুষের প্রথম স্তরের (Level 1-basic survival needs) চাহিদাগুলো পূরণ হলে দ্বিতীয় স্তরের চাহিদাগুলো (emotional) তাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তেমনি, ভাত-কাপড়ের নিশ্চয়তা তৈরি হলে মানুষের কাছে আত্মমর্যাদা ও মান-সম্মানের বিষয়গুলো যেমন বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহনের বা ভোটাধিকারের স্বাধীনতা এসব গুরুত্বপূর্ণ হয়ে উঠে। শেখ হাসিনার আমলে অধিকাংশ মানুষের প্রথম স্তরের চাহিদা পূরণ হয়ে যাওয়ার কারণে তাদের কাছে দ্বিতীয় স্তরের চাহিদাগুলো অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠে। ফলে নিজেদের বৈষয়িক অবস্থার উন্নতি হলেও শেখ হাসিনার আমলের প্রতি অধিকাংশ মানুষেরই বিতৃষ্ণা তৈরি হয়েছিল।
এই ভালো ও মন্দের প্রবল মিশ্রন তাঁর আমলের ব্যাপারে মানুষকে দ্বিধান্বিত (ambivalent) করে তুলেছিল। ভোট দেওয়ার সুযোগ পেলে হয়তো না ভালোলাগা থেকে ভোট দিতনা। কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন করলে তা মেনেও নিত। অনেকেই তার আমলের পরিসমাপ্তির পরিণতি নিয়েও আশংকিত ছিলেন। ফলে, “জলন্ত কড়াই থেকে জলন্ত আগুনে পড়ার” উপমাটি তার পুরু আমল জুড়েই প্রাসঙ্গিক ছিল।
মানুষের মনের ভিতরকার এই দ্বিধার কারনে মানুষ তার পতনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে খুব আগ্রহী হয়নি। দীর্ঘদিন আন্দোলন করেও বিএনপি তাদের কর্মী-সমর্থকদের বাইরে, সাধারণ মানুষকে আন্দোলনে সংযোক্ত করতে পারেনি। এমনকি, ’২৪ এর আন্দোলনও শেখ হাসিনার পতনের দাবীতে শুরু হয়নি।
যারা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কমিটেড ছিলেন, তাদেরকে তাই কৌশলী হতে হয়েছে। তাই আন্দোলনটা শুরু করতে হয়েছিল অন্য ছুঁতয়। পরে তার মোড় ঘুরিয়ে আনতে হয়েছিল তার পতনের দাবিতে। মানুষের সংবেদনশীলতাকে নাড়া দেওয়ার জন্য পর্যাপ্ত রক্তের চালান, গুঁজব, লুকোচুরি, ও প্রোপ্যাগান্ডা নিশ্চিত করা দরকার হয়েছিল। আবার শেখ হাসিনার পতনকেও মানুষ স্বাগতই জানিয়েছিল। অনেকেই আপদ বিদায় হয়েছে মনে করে নদীর পাড়ের হিমেল বাতাসে দুই হাত ছড়িয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়েছিল। পতন যেহেতু হয়েই গিয়েছিল, মানুষ তা মেনে নেওয়ার জন্য প্রস্তুতও ছিল।
আবার, ’২৪ আন্দোলনের পর জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী অনেক আন্দোলনকারী, বিশেষত এনসিপি সংশ্লিষ্টরাও তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে বাঘের পীঠে সওয়ার হয়েছে। তাদের আন্দোলন যদি কেবলই স্বৈরাচারবিরোধী বা ফ্যাসিস্ট বরোধী হতো তবে তা ’৯০ এর আন্দোলনের মতোই গৌরবের হতো। এই আকাঙ্ক্ষার প্রতি মানুষের সমর্থন ছিল। দেশপ্রেমিকমানুষ জাতীয় সংগীত গেয়ে, জাতীয় পতাকা উড়িয়ে, মুক্তিযুদ্ধের গান গেয়ে, দেশাত্ববোধক গান গেয়ে তাদের পাশে থেকেছে, সমর্থন দিয়েছে।
কিন্তু যখনই তারা স্পস্ট করলো তাদের আন্দোলন কেবল স্বৈরাচারবিরোধী নয় বা আওয়ামী লীগ বিরোধী নয়, বরং এটা ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাস্ট্রের বিরোদ্ধে, যখন হাদীরা বললো “’২৪ তো হয়েছে ’৭১ এর বিরোদ্ধে” এবং এই বক্তব্য যখন ওরা এন্ডোরস করলো, তখনই তারা দেশদ্রুহীর ভুমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষত, সেকেন্ড রিপাবলিকের দাবী, বাংলাদেশ ২.০ এর দাবী ও ’৭২ এর সংবিধান বাতিলের দাবীর মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তাদের আন্দোলন একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছিলনা, সেটা ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া রাষ্ট্রটির বিরুদ্ধে, যে কাজটি বিএনপি করেনি বা করা থেকে বিরত থেকেছে। ফলে আন্দোলনকালীন তান্ডব, পুলিশ হত্যা এবং পরবর্তীতে ’৭১ স্মারক স্থাপনা ভাংচুর, অগ্নিসংযোগ সবকিছুই রাষ্ট্রদ্রোহী কার্যক্রম হিসাবে বিবেচিত হবে।
নির্বাচন ও গণতান্ত্রিক ধারার প্রত্যাবর্তন জামায়াত ও এনসিপিকে ব্যাকফুটে নিয়ে এসেছে। এখন যদিও রক্ষনাত্মক সূরে তারা ফ্যাসিস্ট সরিয়ে দেয়ার কৃতিত্ব নিতে চায়, আর বলে তারা যদি শেখ হাসিনাকে না সরাতো তা হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না বা বিএনপির নেতারা আজও জেলে থাকতেন বা ক্ষমতায় আসতে পারতেন না, কিন্তু তা তাদেরকে দেশদ্রোহীতার দায় থেকে মুক্তি দেয়না। এটা তাদের আরেক পর্যায়ের হটকারীতা, কারন তারা তাদের ভাবনা ও কৃতকর্মকে আইডিয়ালাইজ করতে চায়। কিন্তু তাদের ভাবনা বাংলাদেশভিত্তিক ছিলনা। তাদের চেষ্টা ছিল ’৭১ এ সৃষ্ট রাষ্ট্রকে একটি জামায়াত সৃষ্ট রাষ্ট্র দিয়ে প্রতিস্থাপন করা এবং একটি জামায়াতের দেশ প্রতিষ্ঠা করা যেখানে ’৭১ এর বাংলাদেশ গড়ার কারিগররা হবে অপাংতেয়, অপ্রাসঙ্গিক, পরিত্যাজ্য় ও পরিত্যাক্ত।
কিন্তু বিএনপি তা হতে দেয়নি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ এই প্রকল্প সমর্থন করেনি। আর একারনেই ’৭১ এর বাংলাদেশটি এখন টিকে আছে এবং জামায়াত ও এনসিপি ও তাদের সহযোগীরা রাষ্ট্রদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদেরকে এখন এটি মাথায় নিয়েই চলতে হচ্ছে। বাংলাদেশের যেকোন সরকার তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করতে পারে। তাই নিজেরা ক্ষমতায় না আসা পর্যন্ত তাদেরকে কৃপার মধ্যেই থাকতে হবে; বিনয়ী হয়েই থাকতে হবে। তাদেরকে Docile হয়ে থাকতে হবে, দাবার ঘুটি হয়ে বাঁচতে হবে। আপাতত, বিএনপি তাদেরকে যতটুকু স্পেস দেয় এর মধ্যেই বিচরণ করতে হবে।
আর এই অবস্থা পরিহারের জন্য জামায়াত ও এনসিপির দরকার বিএনপির নিরবিচ্ছিন্ন বিপদ ও সরকারের অস্থিরতা। কারণ, বিএনপি বিপদে পড়লে তাদের গুরুত্ব বাড়বে। রাষ্ট্র যখন স্থির থাকবে এবং বিএনপি যদি শক্তিশালী থাকে তাহলে জামায়াত ও এনসিপি চাপে থাকবে; আর বিএনপি যদি দুর্বল হয় তাহলে তাকে জামায়াতের উপর নির্ভরশীল হতে হবে। তাই একটি কাল্পনিক বা বাস্তব সক্রিয় কমন শত্রু তাদের দরকার। ভারত ও আওয়ামী লীগের সার্বক্ষণিক তৎপরতা খুবই প্রয়োজন। তাহলে তারা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে পারবে, জাতীয় সরকারের দাবী উঠাতে পারবে, জুলাই সনদ গ্রহনের দাবী উঠাতে পারবে, তাদের ইচ্ছা বিএনপির উপর চাপিয়ে দিতে পারবে, এবং নুন্যতম হলেও তাদেরকে দেশদ্রোহীতার জন্য শাস্তিদানের চিন্তা করা বা ভয় দেখানো থেকে বিএনপিকে বিরত রাখতে পারবে। মাঝখানে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান যে জামায়াত বিরোধী অডিও-ভিডিও প্রচার প্রকল্প শুরু করেছিল, এই ধরনের প্রজেক্ট থেকে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াত বিরোধী তৎপরতা থেকে বিএনপিকে বিরত রাখা যাবে; আর এই সুযোগে জামায়াত নিজেদের সংগঠনকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে পারবে এবং বিরোধীদল হয়েও ক্ষমতার কাছাকাছি থাকতে পারবে এবং নিজেদের সাংগঠনিক মনোবল বৃদ্ধি করতে পারবে ।
’২৪ এর আন্দোলনের আরেকটি দিক হলো, ’৭১ এর পর বাংলাদেশের কোন রাজনৈতিক পঠপরিবর্তনই ব্যক্তি পর্যায়ে মানুষের জীবনকে এতো ব্যাপকভাবে প্রভাবিত করেনি বা আঘাত করেনি। ফলে, আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধকামী মানুষ সারাদেশে ছড়িয়ে আছে। তাই, শেখ হাসিনার মতো তাদেরও বাঘের পীঠ থেকে নিরাপদে নামার পথ খোলা নেই। টিকে থাকতে হলে তাদেরকেও ক্ষমতা্র দাস হয়ে বা বিএনপির ছায়ার নীচেই থাকতে হবে। আবার, ছায়ার নিচে থাকাটা নিশ্চিত ও সম্মানজনক করার জন্য এবং ক্ষমতার স্বাদ কিছুটা উপভোগ করার জন্য বিএনপিকে খেদমত করার পরিবেশ সংরক্ষনের প্রয়োজনে আওয়ামিলীগ ও ভারতের ‘সার্বক্ষণিক (অপ) তৎপরতা চালু থাকা তাদের সুবিধার্থে খুবই দরকারী।
জনপ্রিয়তা ধরে রাখার ব্যাপারে বিএনপির ডাবল ডিজএডভান্টেজ আছে। শেখ হাসিনার জনপ্রিয়তা ক্ষয়ের কারণ ছিল ভাল থাকা কিন্তু ভালো না লাগার অনুভূতি। বিএনপির জনপ্রিয়তা কমার ক্ষেত্রে কাজ করবে ভালো না থাকা ও ভালো না লাগার অনুভূতি। ফলে বিএনপির গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাবে।
জামায়াত এনসিপিকে স্বতন্ত্র পরিচয়ে বেড়ে উঠতে দেয়নি কারন তারা আওয়ামী লীগের বিকল্প হতে চায়, আর তারা বিএনপির অসফলতা চাইবে কারন তারা বিএনপিকে ছাড়িয়ে ক্ষমতার পরবর্তী ধাপে যেতে চায়। আর তাই তারা মনে প্রানে চাইবে আওয়ামি লীগ যেন ভারতে বেঁচে থাকে, কেবল বাইরে থেকে থ্রেট হয়ে থাকে কিন্তু কখনো যেন সত্যি সত্যি বাংলাদেশে ফিরে না আসে।
আবার আওয়ামী লীগ সক্রিয় থাকলেই জামায়াতের জন্য বিএনপিকে বশে রাখার সুযোগ তৈরি হয়। জামায়াত চাইবে বিএনপির মধ্যে যেন আওয়ামী লীগের লোকজন আশ্রয় না পায় বা নিরাপদ বোধ করতে না পারে। ইতঃমধ্যে ফেব্রুয়ারী মাসে নির্বাচনকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্য যে এক ধরনের নৈকট্য তৈরি হয়েছিল, সেখানে চির ধরিয়ে দেয়া সম্ভব হয়েছে। জামায়াতের প্রতি আওয়ামী লীগের লোকজনের যে ক্ষোভ তা ইতঃমধ্যে বেশ খানিকটা বিএনপির দিকে ঘুড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। এতোদিন পর্যন্ত জামায়াতকে আওয়ামী লীগকে মোকাবেলা করার কথা চিন্তা করতে হয়েছে। এখন তারা আওয়ামী লীগ সামলানোর দায়িত্বটা বিএনপির উপর চাপিয়ে দিয়ে বলতে পারছে, “হেল্প লাগলে জানাইও; তবে শর্ত আছে।“ অর্থাৎ, আওয়ামিলীগকে সামলানোর দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দিয়ে জামায়াত রাজনৈতিক লাভের হিসাবের মধ্যে আছে।
নিষিদ্ধ হিসাবে আওয়ামী লীগ তৎপর থাকলে জামায়াতের তিন লাভঃ ১) সরকার ও দল হিসাবে বিএনপি অস্থির থাকবে; ২) সরকারের নিপীড়নমূলক ব্যবস্থা বিএনপির উপর আওয়ামী লীগকে ক্ষিপ্ত করবে; ৩) ক্ষিপ্ত আওয়ামিলীগারদের কিছু সমর্থন তারা নিজেদের দিকে টানতে পারবে।
জামায়াত আশা করবে যে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেলে, আওয়ামী লীগের অবর্তমানে মানুষ জামায়াতকেই বিএনপির বিকল্প হিসাবে বিবেচনা করবে, অথবা জামায়াত নিজেকে বিএনপির বিকল্প হিসেবে জনগনের কাছে উপস্থাপন করবে। তাই দরকার আওয়মিলীগের সমর্থকরা যেন বিএনপির স্থায়ী ভোটব্যাংক না হয়ে যায়; এই জন্য জামায়াত চাইবে বিএনপির কাছ থেকে যেন আওয়ামিলীগ উত্তরোত্তর খারাপ অভিজ্ঞতা পেতে থাকে। তাই বিএনপির ভিতরে ঢুকে আওয়ামী লীগকে টর্চার করার কৌশল জামায়াত নিতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ সেজে গ্যাস্টরুমিং এ শিবির সক্রিয় ছিল বেশী।
কিন্তু বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী জামায়াতকে বিএনপির বিকল্প হিসেবে গ্রহন করতে যে চাইবে না তা ফেব্ররুয়ারীর নির্বাচনেও অনেকটা পরিস্কার হয়েছে। ফলে মানুষের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার প্রত্যাশা বাড়বে। আর যদি বিএনপি মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণে অসমর্থ হয় তখন মানুষের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার আকাংখা ক্রমান্বয়ে তীব্র হতে থাকবে।
কিন্তু ক্ষমতার অভিলাষী ও বাঘের পীঠে সওয়ার হওয়া জামায়াত আওয়ামীলীগকে ফিরিয়ে না আনার ব্যাপারে বিএনপিকে যথাসম্ভব প্রভাবিত করতে চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে বিএনপি যত বেশী সময় নেবে, ততবেশী গণবিরোধী অবস্থানে চলে যাবে, ঠিক যা হয়েছিল ২০০৬ সালে। নিয়মমাফিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য জামায়াত সবচেয়ে বেশী উৎসাহিত ছিল আর তাই ২৬ অক্টোবর ২০০৬ তারিখে জামায়াত বিএনপির চেয়ে অনেক বেশী আক্রমনাত্তক ছিল। যেখানে বিএনপির লোকজন নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় অফিস এলাকায় নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল, সেখানে জামায়াত উসমানী উদ্যান ও পুরানা পল্টন এলাকায় আওয়ামীলীগের সাথে মুখোমুখি সংঘাতে লিপ্ত হয়েছিল এবং মারামারিতে নিজেদের ছয়জন কর্মী খুইয়েছিল। অথচ, বিএনপি মারামারিতে একেবারি জড়ায়ইনি।।
ঠিক এভাবেই জামায়াত-এনসিপি জনমতের বিরুদ্ধে নিজেদের পীঠ বাঁচানোর জন্য বিএনপিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইবে। কিন্তু বিএনপি যতই আওয়ামীলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় ক্ষেপন করবে ততই আরেকটি গণ আন্দোলন অবিশম্ভাবী হয়ে উঠবে এবং এর দায় ভার বিএনপির উপর পড়বে। এমনটা হওয়াও অসম্ভব নয় যে তখন জনমতের প্রবণতা পরিবেক্ষন করে জামায়াত বিএনপিকে বিপর্যয়ের মধ্যে ফেলে সরে যাবে যা শিবির করেছে ছাত্র লীগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম থেকেই জামায়াত যেই যথার্থ বিষয়টি মানতে চায়নি তা হলো, যেই দেশটি তারা চায়নি, যেই দেশের জন্মের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, হানাদারদের সাথে মিলে মানুষ হত্যা করেছে, খুন করেছে, লুন্ঠন করেছে, ধর্ষণ করছে এই দেশে রাজনীতি করা বা আধিপত্য প্রতিষ্ঠা্র চেষ্টা করা একধরনের বেহায়াপনা ও জনগণের উপর বিরক্তিকর জবরদস্তি। না মানলেও তারা তা অনুধাবন করে। আর এ জন্যই তারা ’২৪ এ বাংলাদেশ ২.০ নামে, গোলাম আজমের বাংলাদেশ নামে নিজেদের সৃষ্ট একটি রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। এ ব্যাপারে তাদের জন্য আশ্বাসও হয়তো ছিল। এ কারনেই তারা বিএনপিকে টপকিয়ে আন্দোলনে অগ্রগামী ভূমিকা নিয়েছিল। কিন্তু কুশিলবরা হয়তো তাদের কথা রাখেনি। এই নিয়ে জামায়াতের ভিতরে ভিতরে হয়তো ক্ষোভ ও হতাশাও আছে। কিন্তু তা তাদেরকে হজম করতে হচ্ছে; কারন, মুখে তারা অনেক কিছুই বলতে পারছেনা। অসাবধানতায় হুট করে কখনো কিছু একটা বের হয়ে গেলেই আমরা কেবল জানতে পারি, যেমন গত সপ্তাহে জানলাম পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার এনে এদেশে নাশকতা চালানোর কথা আর তাদের আফসোস ফাঁকতালে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেল!
বাংলাদেশে গত পাঁচ দশকে জামায়াতের রাজনীতি হলো মিথ্যাচার ও গায়ের জোরের রাজনীতি। “লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।“ শ্লোগান দিয়ে আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধ ও ’৭১ এর স্মৃতি চিহ্ন ধবংস করা, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ধবংস, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার মধ্য দিয়ে জামায়াত স্পস্ট করেছে যে ’৭১ এর বাংলাদেশটাকে তারা প্রধানত আওয়ামিলীগেরই সৃষ্টিই মনে করে এবং ’৭১ এ তাদের পরাজয়টা প্রধানত আওয়ামিলীগের কাছেই হয়েছিল।
তথাপি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে লাখ লাখ মানুষ হত্যা করেও তারা মনে করে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার আছে। অথচ, যে দলটির হাত দিয়ে বাংলাদেশটি তৈরি হয়েছে, একটি আন্দোলনে পরাজিত হওয়ার কারনে তারা মনে করে দলটি এ দেশে রাজনীতি করতে পারবেনা, যদিও জুলাই আন্দোলন জামায়াতকে ’৭১ এর গণহত্যার দায় থেকে অব্যাহতি দেয়না। এটা এখনো ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া একটি দেশ। ’৭১ ই এই দেশের ভিত্তি। কিন্তু জামায়াত ’২৪ এর মাধ্যমে ’৭১কে প্রতিস্থাপন করতে চেয়েছিল যা স্পস্ট রাষ্ট্রদ্রোহীতা। অথচ জামায়াত মনে করে এই দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগের নেই! জামায়াত তাঁর এই ইচ্ছাটা এখন বেশ ভালোভাবেই বিএনপির মাথার উপর চাপিয়ে দিয়েছে, যদিও এটা বিএনপির এজেন্ডায় ছিলনা! ইউনুসের মাথা থেকে সরে এসে জামায়াত এখন অনভিজ্ঞ বিএনপির মাথার উপর ভালোভাবেই চেপে বসতে সক্ষম হয়েছে; তাই আওয়ামিলীগ ঠেকনো এখন জাতীয় ঐক্যের কেন্দ্রীয় এজেন্ডায় পরিনত হয়েছে।
পরিচয় লুকিয়ে আন্দোলন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও শত শত পুলিশ হত্যার দায় এড়িয়ে আর আন্দোলনে নিহতদের হত্যার দায় চাপিয়ে আওয়ামিলীগকে নিষিদ্ধ করানো হলো যেন আওয়ামিলীগ আর জনগণের জন্য পছন্দের তালিকায় না থাকে। কিন্তু জনগন যদি এই রাষ্ট্রীয় ও জোটগত নীতি স্বতঃস্ফূর্তভাবে না গ্রহন করে বা এতে সায় না দেয় এবং দেশের অধিকাংশ মানুষ যদি আওয়ামিলীগকে বিএনপির বিকল্প হিসাবে পেতে চায় তখন এই নীতি জবরদস্তী হিসাবেই বিবেচিত হবে। এই অজনপ্রিয় জবরদস্তি তখন ক্ষমতার ভারকেন্দ্র পরিবর্তনের নৈতিক ও কৌশলগত ভিত্তি হয়ে দাঁড়াবে। ফলে বহিঃ শক্তিগুলো এই গণ মনস্তত্ত্বকে আবারও রিজিম চেঞ্জের উপকরণ হিসাবে ব্যবহার করবে অথবা বিদ্যমান সরকারকে ব্যবহার করে তাদের স্বার্থগুলো অধিকতর সফলভাবে আদায় করে নিতে চাইবে এবং সরকারকে নির্ভরশীল করে রাখবে। আর বহিঃ শক্তিগুলো যদি বিভক্ত হয় এবং তাদের মধ্যে যদি বাংলাদেশকে ঘিরে স্বার্থের দ্বন্দ্ব থাকে তা সমাজ ও রাষ্ট্রে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব ও সংঘাত তৈরি করবে এবং তা দেশকে উত্তরোত্তর অশান্ত করে রাখবে।
বিএনপির জন্য আওয়ামিলীগকে ছাড় দেয়া কঠিন হবে কারন প্রধানমন্ত্রী নিজে ও তার পরিবার আওয়ামী লীগ শাসনের চরম ভোক্তভুগী। কিন্তু জনমতের বিরুদ্ধে আধিপত্য দীর্ঘস্থায়ী হয়না। ১৯৬৯, ১৯৭১, ১৯৯০, ২০০৭,ও ২০২৪ তা ই প্রমান করে। বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করতে হলে সবপক্ষকেই ঠান্ডা মাথায় সুদূরপ্রসারী চিন্তা করতে হবে। আমাদেরকে আবার ১৯৯১ সালে ফিরে যেতে হবে এবং সব দলকেই নিজ নিজ ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আবার গণতন্ত্রকে শক্তিশালী করার কাজ শুরু করতে হবে। ভুল ত্রুটি কোনদলের একার নয়, সব দলেরই ছিল। ১৯৯১ উত্তর ভুলগুলো বিএনপিকে দিয়ে শুরু হয়েছিল। বিএনপিই প্রথম তিনজোটের রূপরেখা অবজ্ঞা করে তৎকালীন স্বৈরাচারের দোসর মাহমুদুল হাসান, মওদুদ আহমেদ, শাহজাহান সিরাজ, সালাউদ্দিন কাদের চৌধুরী, শাহ মোয়াজ্জেম, কায়কোবাদদেরকে নিজেদের দলে ভিড়িয়ে ছিল। আর তাদের অনুকরণ করে পরে আওয়ামী লীগ আসম আবদ্দুর রবকে তাদের জোটে ভিড়িয়ে ছিল। বিএনপিই প্রথম ১৯৯১ সালের নির্বাচনে একগাদা ব্যবসায়ীকে নমিনেশন দিয়ে বাংলাদেশের রাজেনীতির বানিজ্যকীকরনের পথ প্রশস্থ করেছিল। বিএনপিই ২০০৪ সালে অপারেশন ক্লীন হার্টের নামে শত্ শত মানুষকে হত্যা করে যৌথ বাহিনীকে ইন্ডেমনিটি দিয়েছিল। বিএনপি এ দেশে তিনবার ইনডেমনিটি দিয়ে বিচার বহির্ভূত হত্যাকে বৈধতা দিয়েছিল। বিএনপিই প্রথম র্যাব তৈরি করে কাঠামোগতভাবে ক্রসফায়ারের এর সংস্কৃতি এ দেশে শুরু করেছিল যা আওয়ামী লীগ চালু রেখেছিল। নারায়নগঞ্জের নিজ দলীয় সন্ত্রাসী ডেবিডকে হত্যা করে বিএনপির বুদ্ধিজিবীরাই মিডিয়াতে বন্দুকযুদ্ধের পক্ষে সাফাই গাইত; র্যাবের প্রথম মহাপরিচালক ব্রিগেডিয়ার বারি প্রকাশ্যে রাষ্ট্রের টেরোরিস্ট হওয়ার পক্ষে বক্তব্য দিতেন। বিএনপির আমলের ’২১ এ আগস্ট হত্যাকান্ডই বাংলাদেশকে জিরো সাম গেম পলিটিক্স এর দিকে নিয়ে গিয়েছিল। অতএব, সব দলকেই নিজ নিজ ত্রুটির কথা বিবেচনা করে একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। না হলে আবার অভ্যুত্থান হবে আবার অস্থিরতা তৈরি আর এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে দেশ ও এ দেশের সাধারণ মানুষ।
অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ভূঁইয়া: কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও অপরাধবিজ্ঞান বিভাগের একজন অ্যাডজাঙ্কট প্রফেসর।