• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> মতামত

সমুদ্রের ভারী খনিজ অর্থনীতি বদলাবে

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৩
logo

সমুদ্রের ভারী খনিজ অর্থনীতি বদলাবে

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৩
Photo

বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদে, জ্বালানি, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে দৃশ্যমান কোনো অর্জন নাই। সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসার এক যুগ পরেও সমুদ্র সম্পদ আহরণে এখন পর্যন্ত লক্ষণীয় কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সমুদ্র সম্পদ আহরণে কার্যকর পরিকল্পনার যেমন অভাব, একই সঙ্গে সমুদ্র সম্পদ আহরণে দেশে নেই দক্ষ জনবল আর প্রাতিষ্ঠানিক উদ্যোগ। সমুদ্রভিত্তিক গবেষণা কার্যক্রম চালানোর প্রধান উপাদান গবেষণা জাহাজ না থাকায় গভীর সমুদ্রের তথ্য উপাত্ত সংগ্রহ সম্ভব হচ্ছে না। এরপরও ফিশিং ট্রলার দিয়ে গবেষণা চালিয়ে ক্যান্সার চিকিৎসার উপাদান সমৃদ্ধ সি আর্চিন এবং ভ্যাকসিন উপাদান উপযোগী রাজ কাঁকড়া চিহ্নিত করা হয়েছে। বিশেষ জাহাজ ক্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা যায়। পূর্ব উপকূলীয় সমুদ্র এলাকায় (চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পর্যন্ত) স্রোত, ঢেউ ও ফিজিক্যাল প্যারামিটার নির্ধারণের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের প্রবালের টেক্সোনমিক তালিকা তৈরি করা হয়েছে এবং ৬০ প্রজাতির তালিকা দিয়ে বই প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে সমুদ্র এলাকায় কাঁকড়া চিহ্নিত করা হয়েছে। সি আর্চিন থেকে ক্যান্সারের ওষুধ তৈরির উপাদান বের করা এবং মেরিন ফিশ থেকে ওমেগা—৩ ফ্যাটি এসিড, বায়োপলিথিন, জেলিফিশ থেকে সার ও কসমেটিক উৎপাদন নিয়ে আমাদের পর্যাপ্ত দক্ষ জনবল ও সক্ষমতার অভাব আছে। গবেষণা জাহাজ না থাকায় গভীর সমুদ্রের তথ্য উপাত্ত সংগ্রহ সম্ভব হচ্ছে না। তবে এরই মধ্যে একটি গবেষণা জাহাজ সংগ্রহের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এ প্রকল্পের আওতায় গবেষণা জাহাজসহ ৩৯৮ ধরনের সমুদ্র গবেষণা সংক্রান্ত বিশেষায়িত সরঞ্জামাদি সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে এ গবেষণা জাহাজ ও বৈজ্ঞানিক সরজ্ঞামগুলো সংগ্রহ করা সম্ভব হবে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি উন্নয়নে ২৮ টি পরিকল্পনার ৫৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন করা গেলে সমুদ্রে থাকা সম্পদের আর্থিক মূল্যমান বের করা যাবে। এরই মধ্যে গবেষণার মাধ্যমে সমুদ্রের বালিতে থাকা ভারী খনিজ, বিরল খনিজ এবং অন্যান্য উপাদান চিহ্নিত করা হচ্ছে। ওশানোগ্রাফিক রিসার্চ ইনিস্টিটিউট উপকূল ও অগভীর সমুদ্র এলাকায় প্রায় ১৮ হাজার বর্গকিলোমিটার এলাকার আট ধরনের ভারী খনিজ চিহ্নিত করেছেন। এর মধ্যে আছে সিলিকন ও মাইকার মতো বিরল খনিজ পদার্থ। এছাড়া সেন্টমার্টিন দ্বীপের ১৪৩ রকমের সামুদ্রিক শৈবাল (সিউইড) শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ ধরনের বাণিজ্যের সিউইড রয়েছে। তিন ধরনের সিউইড থেকে এগার ক্যারাজিনান ও এলজিনেট বাণিজ্যিক উপাদান বের করা হয়েছে। উপকূলীয় ও উন্মুক্ত সাগরে বাণিজ্যিকভাবে সিউইড চাষের এলাকা ও কৌশল বের করা হয়েছে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনিস্টিটিউট বরাতে আরও জানা যায়, তারা ভূতাত্ত্বিক সমুদ্রবিদ্যা, ভৌত সমুদ্রবিদ্যা, রাসায়নিক সমুদ্রবিদ্যা, জৈব সমুদ্রবিদ্যা, পরিবেশ সমুদ্রবিদ্যা ও জলবায়ু বিষয়ে প্রায় ৮৪ টি গবেষণা কার্যক্রম শেষ করেছেন। জাতীয়ভাবে এ গবেষণা কার্যক্রমের প্রতিফলন ঘটালে অর্থনীতিতে আমরা আরও একধাপ এগিয়ে যাব। (সংগৃহীত)

অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ

সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শুদ্ধ রাজনীতির সিদ্ধ পুরুষ

২

সমুদ্রের ভারী খনিজ অর্থনীতি বদলাবে

৩

নির্বাচনী আমেজে নাগরিক প্রত্যাশা: প্রতিশ্রুতি নয়

৪

নিপাহ ভাইরাস ছড়িয়ে না পড়ুক

৫

পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন

সম্পর্কিত

শুদ্ধ রাজনীতির সিদ্ধ পুরুষ

শুদ্ধ রাজনীতির সিদ্ধ পুরুষ

১২ ঘণ্টা আগে
নির্বাচনী আমেজে নাগরিক প্রত্যাশা: প্রতিশ্রুতি নয়

নির্বাচনী আমেজে নাগরিক প্রত্যাশা: প্রতিশ্রুতি নয়

১২ দিন আগে
নিপাহ ভাইরাস ছড়িয়ে না পড়ুক

নিপাহ ভাইরাস ছড়িয়ে না পড়ুক

১৩ দিন আগে
পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন

পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন

১৮ দিন আগে