• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> মতামত

নীল সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া তিনটি দিন

চল্লিশ বন্ধুর সেন্ট মার্টিন অভিযান, যেখানে বয়স থেমে গিয়েছিল বন্ধুত্বের কাছে

ভাস্কর মজুমদার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ৩১
logo

নীল সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া তিনটি দিন

ভাস্কর মজুমদার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ৩১
Photo

জীবনের একটা বয়সে এসে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এক জিনিস নয়। পরিকল্পনা হয় অনেক, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয় কজনের? কারও অফিসে জরুরি মিটিং, কারও হাসপাতালে রোগী, কারও ব্যাংকে হিসাবের পাহাড়, আবার কারও ব্যবসায় এমন ব্যস্ততা যে নিজের জন্য একটু সময় বের করাই কঠিন। অথচ আশ্চর্যের বিষয়, এই ব্যস্ত মানুষগুলোই যখন একসঙ্গে বসে, তখন তাদের গল্পের যেন শেষ নেই। কেউ বলে পাহাড়ে যাবে, কেউ সমুদ্রে, কেউ আবার এমন সব জায়গার নাম বলে, যেখানে পৌঁছানোর আগেই হয়তো পরের বছরের ছুটির আবেদন করতে হবে!

এবার অবশ্য সেই চিরচেনা পরিকল্পনার পরিণতি বদলে গেল। অনেক দিনের আলোচনা, অসংখ্য ফোনকল, গ্রুপে শত শত মেসেজ আর তারিখ নিয়ে রীতিমতো দর-কষাকষির পর অবশেষে ঠিক হলো, আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। ঢাকা আর কুমিল্লা মিলিয়ে চল্লিশজন বন্ধু। কেউ করপোরেট চাকরিজীবী, কেউ চিকিৎসক, কেউ ব্যাংকার, কেউ ব্যবসায়ী। একেকজন একেক পেশায় প্রতিষ্ঠিত, প্রত্যেকের কাঁধে সংসার আর কর্মজীবনের নানা দায়িত্ব। অথচ এই চল্লিশজন মানুষ একসঙ্গে হলেই সব পরিচয় কোথায় যেন হারিয়ে যায়। তখন কেউ বড় কর্মকর্তা নয়, কেউ নামকরা চিকিৎসক নয়, কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়। সবাই শুধু বন্ধু। সেই স্কুলজীবনের মতোই একজন আরেকজনকে খোঁচা দেওয়ার, হাসানোর আর সুযোগ পেলেই বিপদে ফেলার বন্ধু!

১২ নভেম্বর। ঢাকার শেষ ফ্লাইটে আমরা আট বন্ধু রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশে। একই দিনে কুমিল্লার বন্ধুরা বাস নিয়ে যাত্রা শুরু করেছে। আমরা আকাশপথে, ওরা সড়কপথে। গন্তব্য এক, কিন্তু আনন্দের ধরন আলাদা। আমাদের উড়োজাহাজ যখন রাতের আকাশ পেরিয়ে কক্সবাজারে নামল, তখন ওরা হয়তো বাসের মধ্যে কাউকে নিয়ে হাসাহাসি করছে, কেউ ঘুমানোর চেষ্টা করছে, আর কেউ সেই ঘুমন্ত বন্ধুর ছবি তুলে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করছে!

কক্সবাজারে পৌঁছে আমরা উঠলাম ব্র্যাকের বিএলসিতে। পরদিন সকালে দীর্ঘ সমুদ্রযাত্রা, তাই একটু তাড়াতাড়ি ঘুমানোর পরিকল্পনা ছিল। কিন্তু বন্ধুরা একসঙ্গে হলে পরিকল্পনা মেনে চলবে, এমন আশা করাটাই বোকামি। শুরু হলো আড্ডা। পরীমণি থেকে দেশের রাজনীতি, পুরোনো দিনের প্রেম থেকে বর্তমান জীবনের হিসাব, এমন কোনো বিষয় বোধ হয় বাদ গেল না। প্রত্যেকেই নিজের যুক্তিতে অটল, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। মাঝেমধ্যে মনে হচ্ছিল, দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান বুঝি আজ রাতেই বিএলসির এই আড্ডা থেকে বেরিয়ে আসবে! দেখতে দেখতে ভোর হয়ে গেল। কিন্তু আমাদের আলোচনা তখনো শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

ভোরের দিকে কুমিল্লার বন্ধুরা এসে পৌঁছাল। সারা রাতের বাসযাত্রার ক্লান্তি তাদের চোখেমুখে থাকার কথা, কিন্তু পরিচিত মুখগুলো একসঙ্গে দেখার পর সেই ক্লান্তি আর খুঁজে পাওয়া গেল না। সবাই মিলে বসলাম সকালের নাশতায়। গরম খিচুড়ি, ডিম, আচার আর নানা রকম ভর্তা। খাবারের স্বাদ এমনিতেই চমৎকার, তার ওপর চল্লিশ বন্ধুর একসঙ্গে বসে খাওয়া। কেউ খাবারের প্রশংসা করছে, কেউ পাশের বন্ধুর প্লেটের দিকে নজর রাখছে, কেউ আবার খেতে খেতেই পরের ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিয়েছে। মনে হচ্ছিল, আমরা যেন বহু বছর পর নিজেদের ফেলে আসা কোনো পুরোনো উঠোনে ফিরে এসেছি।

এরপর শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত সমুদ্রযাত্রা।

নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজে উঠতেই চারপাশের দৃশ্য বদলে যেতে লাগল। ধীরে ধীরে পেছনে সরে গেল কক্সবাজারের কোলাহল, সামনে খুলে গেল বঙ্গোপসাগরের বিশাল নীল দরজা। সমুদ্রকে তীর থেকে যতটা সুন্দর লাগে, তার বুকের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি তার চেয়েও অনেক বেশি গভীর। চারদিকে শুধু জল আর জল। কোথাও গাঢ় নীল, কোথাও সবুজের আভা, কোথাও সূর্যের আলো পড়ে রুপালি ঝিলিক। জাহাজের গায়ে আছড়ে পড়া ঢেউগুলো সাদা ফেনা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে পেছনে। দূরে মাছ ধরার ছোট ছোট নৌকা, মাথার ওপর সীমাহীন আকাশ। মাঝেমধ্যে মনে হচ্ছিল, পৃথিবীতে স্থলভাগ বলে আদৌ কিছু আছে কি না!

জাহাজের ডেকে দাঁড়িয়ে প্রবল বাতাস যখন মুখে এসে লাগছিল, তখন শহুরে জীবনের ক্লান্তিগুলো যেন একে একে উড়ে যাচ্ছিল। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ সমুদ্রের দিকে চুপচাপ তাকিয়ে আছে। আবার আমাদের দলের এমন কয়েকজন আছে, যাদের সামনে স্বয়ং সমুদ্ররাজ এসে দাঁড়ালেও আড্ডা বন্ধ হবে বলে মনে হয় না। একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অন্যদিকে চল্লিশ বন্ধুর হাসিঠাট্টা। দীর্ঘ ছয় ঘণ্টার যাত্রাপথ কখনো মনে হচ্ছিল অনন্ত, আবার কখনো মনে হচ্ছিল সময়টা আরেকটু দীর্ঘ হলে মন্দ হতো না।

অবশেষে দূরে দেখা দিল সেন্ট মার্টিন। নীল সমুদ্রের বুক থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা একটুকরো সবুজ স্বপ্ন। যত কাছে যাচ্ছি, তত স্পষ্ট হচ্ছে নারকেলগাছের সারি, বালুকাবেলা আর স্বচ্ছ নীলচে জল। দীর্ঘ যাত্রার ক্লান্তি মুহূর্তেই উধাও।

আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল গলাচিপা এলাকায় দুটি রিসোর্টে, সান অ্যান্ড স্যান্ড ও সূর্যস্নানে। যে যার কক্ষ বুঝে নিয়ে একটু বিশ্রাম করেই ছুটলাম সমুদ্রের দিকে। বিকেলের সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশের সোনালি আর কমলা রং সমুদ্রের জলে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। ঢেউ এসে পায়ের কাছে ভেঙে পড়ছে, আবার ফিরে যাচ্ছে। আর আমরা সেই ঢেউয়ের সঙ্গে যেন ফিরে যাচ্ছি বহু বছর আগের জীবনে।

কেউ জুতা খুলে পানিতে নেমেছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার অন্যকে ভিজিয়ে দেওয়ার সুযোগ খুঁজছে। আশ্চর্য, এই মানুষগুলোর অনেকেই কর্মক্ষেত্রে কত গম্ভীর, কত দায়িত্বশীল! অথচ সমুদ্রের ধারে এসে তাদের দেখে বোঝার উপায় নেই যে এদের কারও বয়স পঞ্চাশের কাছাকাছি। মনে হচ্ছিল, সমুদ্রের ঢেউগুলো আমাদের বয়সের হিসাবও ধুয়ে নিয়ে যাচ্ছে।

সন্ধ্যায় নাশতার পর শুরু হলো বহু প্রতীক্ষিত হাউজি খেলা। আর হাউজি মানেই আমাদের পীর বাবা ওপেল। ভাগ্যদেবী যে তাঁর প্রতি একটু বেশিই সদয়, সেটা এবারও প্রমাণিত হলো। আমরা যখন একটা নম্বরের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি, পীর বাবা তখন একের পর এক বিজয়ের হাসি হাসছেন। মনে হচ্ছিল, হাউজির নম্বরগুলোও বুঝি তাঁর অনুমতি নিয়েই বের হচ্ছে! আমরা কেউ কেউ সন্দেহ করতে শুরু করলাম, ওপেলের সঙ্গে হাউজির পৃষ্ঠাগুলোর কোনো গোপন চুক্তি আছে কি না। শেষ পর্যন্ত অন্যরা যখন ভাগ্যের কাছে আত্মসমর্পণ করল, পীর বাবা তখনও বিজয়ীর হাসি নিয়ে বসে আছেন। ঠিক হলো, আগামীবার হাউজি শুরুর আগে তাঁর কাছ থেকে দোয়া নিয়েই নামতে হবে!

এরপর সামুদ্রিক মাছের নানা আয়োজনে রাতের খাবার। খেতে খেতে প্রায় বারোটা বেজে গেল। কিন্তু সেন্ট মার্টিনের রাত তখনো অনেক তরুণ। একদল বন্ধু চলে গেল সমুদ্রের ধারে। অন্ধকারে শুধু ঢেউয়ের শব্দ, দূরে মিটমিটে আলো আর মাথার ওপর বিশাল আকাশ। কেউ চুপচাপ সমুদ্র দেখছে, কেউ গল্প করছে। অন্যদিকে আরেক দল কথার মারপ্যাঁচে এমনভাবে রাজা উজির মারছে, যেন দেশের শাসনব্যবস্থার দায়িত্ব তাদের হাতে তুলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এর মধ্যে খবর এল, কেউ কেউ নাকি একটু ‘দুষ্ট পানির’ সঙ্গেও পরিচয় নবায়ন করেছে। তবে কে কখন কী করেছে, তার সঠিক হিসাব পাওয়া যায়নি। বন্ধুমহলে এসব বিষয়ে সাক্ষীর চেয়ে গুজবের সংখ্যা সাধারণত বেশি থাকে!

আর ঘরের ভেতর তখন শুরু হয়েছে অন্য এক রাজকীয় লড়াই। নাইন কার্ড আর থ্রি কার্ডের জগতের বেতাজ বাদশা আমাদের টুটুল ভাই। তাসের টেবিলে তাঁর আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর দাপট দেখে মনে হয়, এই সাম্রাজ্যে তাঁর কর্তৃত্ব চিরস্থায়ী। কিন্তু ভাগ্যেরও যে নিজস্ব রসবোধ আছে, সেটা সেন্ট মার্টিনে এসে বোঝা গেল।

প্রথম রাত গেল, দ্বিতীয় রাতও গেল। টুটুল ভাইয়ের সমস্ত কৌশল আর রাজকীয় চাল একে একে ছলনার কাছে পরাজিত হতে লাগল। শুধু তিনিই নন, তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করা অন্যরাও নাকি শেষ পর্যন্ত একই পরিণতি বরণ করেছেন। প্রথম দিকে বাদশা বেশ ধৈর্য ধরেছিলেন, কিন্তু শেষ রাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে তিনি রীতিমতো মারমুখী হয়ে উঠলেন! মনে হচ্ছিল, হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার না করে তিনি কিছুতেই দ্বীপ ছাড়বেন না। শেষ পর্যন্ত ভোরের দিকে সেই সংকটের কীভাবে সমাধান হলো, তা আরেক গল্প। সেটা লিখতে বসলে এই ভ্রমণকাহিনি ছেড়ে আলাদা একটা মহাকাব্য লিখতে হবে। আপাতত এটুকুই বলা যায়, সেন্ট মার্টিনের ইতিহাসে সেই রাত টুটুল ভাইয়ের জন্য খুব একটা সুখকর ছিল না, সবকিছুর পরেও আমি আর ইমন জীবন ঝুকি নিয়ে আমাদের টুটুল ভাইয়ের পাশে ছিলাম ।

পরদিন খুব ভোরে একদল বন্ধু বেরিয়ে পড়ল দ্বীপ ঘুরতে। কেউ তখনো গভীর ঘুমে, আর কেউ সারা রাত জেগে থেকে মাত্র ঘুমাতে গেছে। সকালের নাশতার পর আরেক দল ঝাঁপিয়ে পড়ল সমুদ্রে। কেউ সাঁতার কাটছে, কেউ ঢেউয়ের সঙ্গে খেলছে, কেউ বালুকাবেলায় বসে আড্ডা দিচ্ছে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক বোধ হয় এটাই। এখানে কারও ওপর কিছু চাপিয়ে দেওয়ার নেই। প্রত্যেকে নিজের মতো আনন্দ খুঁজে নেয়, অথচ দিনের শেষে সবার গল্প এক জায়গায় এসে মিলে যায়।

দুপুর কখন গড়িয়ে গেল, কেউ টের পেলাম না। পেটভরে খেয়ে কিছুটা বিশ্রাম, তারপর আবার সমুদ্রের ধারে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, আর তার শেষ আলো ছড়িয়ে পড়ছে ঢেউয়ের ওপর। সেন্ট মার্টিনের সূর্যাস্তের মধ্যে এক অদ্ভুত মায়া আছে। মনে হয়, সূর্যটা সমুদ্রের জলে ডুবে যাওয়ার আগে পৃথিবীকে তার সবচেয়ে সুন্দর রংগুলো উপহার দিয়ে যাচ্ছে।

সেই সন্ধ্যায় আড্ডা আর গান জমল নতুন করে। পরিচিত গানের সুরে কেউ ফিরে গেল স্কুলজীবনে, কেউ খুলে বসল স্মৃতির পুরোনো ঝাঁপি। কত ঘটনা, কত ভুলে যাওয়া নাম, কত হাসির গল্প! এমন কিছু স্মৃতি আছে, যেগুলো জীবনের অন্য কোনো সময়ে হয়তো মনে পড়ে না, কিন্তু পুরোনো বন্ধুদের সামনে বসলে হঠাৎ করেই ফিরে আসে। তখন বোঝা যায়, আমরা আসলে আমাদের অতীতকে পুরোপুরি হারাই না। কিছু মানুষ সেই অতীতের দরজা খুলে দেওয়ার চাবিটা নিজেদের কাছে রেখে দেয়।

পরদিন ফিরতে হবে, এই চিন্তাটা রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে মনে জায়গা করে নিচ্ছিল। আনন্দের সময়গুলো কেন যে এত দ্রুত ফুরিয়ে যায়! যে দ্বীপে আসার জন্য এত আয়োজন, এত পরিকল্পনা, সেই দ্বীপ ছেড়ে যাওয়ার সময় এসে গেছে।

ফেরার দিন সকালে নাশতার আগেই শুরু হলো শেষ মুহূর্তের অভিযান। একদল গেল বাজারে শুঁটকির সন্ধানে। কেউ ছুটল হুমায়ূন আহমেদের বাড়ি দেখতে, কেউ কেয়াবনের দিকে, কেউ ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে। দ্বীপের ছোট ছোট পথ, নারকেলগাছ, বালুকাবেলা, সবকিছুই যেন বিদায়ের আগে আরেকবার চোখ ভরে দেখে নিতে চাইছিলাম।

দুপুরের খাবার শেষ হতে না হতেই ফেরার প্রস্তুতি। বিকেল পাঁচটায় আমাদের জাহাজ। ঘাটে এসে গরম গরম মিষ্টি আর চায়ের আয়োজন হলো। চায়ের কাপ হাতে শেষবারের মতো তাকালাম চারপাশে। মাত্র কয়েকটা দিনের পরিচয়, অথচ মনে হচ্ছিল কত দিনের আপন জায়গা ছেড়ে চলে যাচ্ছি।

বিদায় জানালাম সেন্ট মার্টিনকে, দারুচিনি দ্বীপকে, ছেঁড়াদ্বীপের সৌন্দর্যকে আর সেই নীল সমুদ্রকে। জাহাজ ধীরে ধীরে ঘাট ছেড়ে এগিয়ে চলল। পেছনে ছোট হয়ে আসতে লাগল দ্বীপ। একসময় মিলিয়ে গেল দিগন্তের আড়ালে। মনে হচ্ছিল, আমাদের হাসি, গান আর ফেলে আসা পায়ের ছাপগুলো হয়তো এখনো রয়ে গেছে সেই বালুকাবেলায়।

তবে বিদায়ের মনখারাপ আমাদের খুব বেশি সময় কাবু করে রাখতে পারল না। জাহাজ চলতে শুরু করতেই আবার গান, তাস আর গল্পের আসর। কেউ গলা ছেড়ে গান ধরেছে, কেউ ছবি দেখছে, কেউ আবার আগের দুই রাতের নানা ঘটনা নিয়ে হাসিঠাট্টায় মেতেছে। অন্ধকার সমুদ্রের বুক চিরে জাহাজ এগিয়ে চলেছে, আর আমাদের আনন্দের শব্দ মিশে যাচ্ছে ঢেউয়ের গর্জনে।

রাত প্রায় এগারোটায় ফিরে এলাম কক্সবাজারে। দীর্ঘ যাত্রার ক্লান্তি থাকা সত্ত্বেও সবাই মিলে আবার রাতের খাবার খেলাম। তারপর এল সেই মুহূর্ত, যেটা কোনো ভ্রমণেই এড়ানো যায় না। বিদায়।

কুমিল্লার বন্ধুরা রওনা দেবে কুমিল্লার পথে। আমরা ঢাকার বন্ধুরা রাতটা কক্সবাজারে কাটিয়ে পরদিন সকালের ফ্লাইটে ফিরব। এতক্ষণ যে মানুষগুলো একসঙ্গে হেসেছি, গল্প করেছি, গান গেয়েছি, এবার তাদের আলাদা পথে যেতে হবে।

বিদায়ের সময় অবশ্য কেউ খুব একটা আবেগ দেখাল না। বরং যথারীতি খুনসুটি চলল। কে কত নাক ডেকেছে, কে কত ছবি তুলেছে, কে বেশি খেয়েছে, কে কার কাছে হেরেছে, এসব নিয়ে শেষ মুহূর্তেও হাসাহাসি। কিন্তু সেই হাসির আড়ালে যে একটু মনখারাপ লুকিয়ে ছিল, তা বোধ হয় সবাই বুঝতে পারছিলাম।

পরদিন সকালে ঢাকায় ফিরে আবার সেই চেনা জীবন। অফিস, মিটিং, ফোনকল, দায়িত্ব আর ব্যস্ততা। কুমিল্লার বন্ধুরাও ফিরে গেল নিজেদের কর্মজগতে। আমাদের চল্লিশজনের দল আবার ছড়িয়ে পড়ল যার যার পরিচিত ঠিকানায়।

কিন্তু আশ্চর্যের বিষয়, ফিরে আসার পরও যেন পুরোপুরি ফেরা হলো না। অফিসের ব্যস্ততার মধ্যে হঠাৎ মোবাইলে ভেসে ওঠা কোনো ছবি, বন্ধুদের গ্রুপে পাঠানো একটা ভিডিও কিংবা কোনো দুষ্টুমি ভরা মন্তব্য মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই নীল সমুদ্রের কাছে।

এই ভ্রমণ আমাকে নতুন করে একটা কথা ভাবিয়েছে। জীবনের বড় একটা অংশ আমরা ব্যয় করি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে। ভালো চাকরি, ব্যবসার সফলতা, সংসারের দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ, সামাজিক অবস্থান, কত কিছুই না আমাদের ভাবতে হয়। এসব করতে করতে একসময় আমরা নিজেরাই ভুলে যাই, আমাদের ভেতরে একটা মানুষ আছে, যে এখনো প্রাণ খুলে হাসতে চায়, বন্ধুদের সঙ্গে নির্ভার আড্ডা দিতে চায়, কোনো এক সমুদ্রসৈকতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য সব হিসাব ভুলে যেতে চায়।

আমাদের অনেকের চুলে পাক ধরেছে, কারও চোখে চশমা, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু সেন্ট মার্টিনের সেই দিনগুলো বুঝিয়ে দিয়েছে, বয়স আসলে শরীরে বাড়ে, মনে নয়। মনের ভেতরের কিশোরটাকে বাঁচিয়ে রাখতে পারলেই জীবন সুন্দর।

আর বন্ধুত্বের সবচেয়ে বড় সৌন্দর্য বোধ হয় এখানেই। এখানে কাউকে নিজের সফলতার প্রমাণ দিতে হয় না। কত টাকা আয় করি, কত বড় পদে চাকরি করি, সমাজে কতটা প্রতিষ্ঠিত, এসবের কোনো মূল্য নেই। বন্ধুর কাছে আমরা শুধুই বন্ধু। সেখানে একজন আরেকজনকে নিয়ে হাসতে পারি, নিজের বোকামি স্বীকার করতে পারি, এমনকি পীর বাবা ওপেলের ভাগ্য কিংবা টুটুল ভাইয়ের তাসের সাম্রাজ্য নিয়েও নির্দ্বিধায় ঠাট্টা করতে পারি। এই স্বাধীনতাটুকু পৃথিবীর অনেক বড় অর্জনের চেয়েও মূল্যবান।

এই আনন্দময় ভ্রমণের শেষে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় বন্ধু মইনকে এবং বাকি ৩৯ জন বন্ধুকে। মইনসহ সবার আন্তরিক পরিকল্পনা, উদ্যোগ, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এত বড় একটা আয়োজন কখনোই এত সুন্দরভাবে সফল হতো না। কেউ সময় বের করেছে শত ব্যস্ততার মধ্যেও, কেউ আয়োজনের দায়িত্ব নিয়েছে, কেউ পথের ক্লান্তি ভুলে অন্যদের আনন্দ দিয়েছে, কেউ শুধু নিজের উপস্থিতি দিয়েই পুরো দলটাকে প্রাণবন্ত করে রেখেছে। এই ভ্রমণের সফলতা তাই কোনো একজনের নয়, আমাদের চল্লিশজনের। প্রত্যেকের অবদান মিশে আছে এই কয়েক দিনের প্রতিটি সুন্দর মুহূর্তে। সবাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।

হয়তো আবার কোনো একদিন পরিকল্পনা হবে। আবার কেউ বলবে অফিসে কাজ আছে, কেউ বলবে রোগী আছে, কেউ বলবে ব্যবসার চাপ। গ্রুপে আবার তারিখ নিয়ে তর্ক হবে, কেউ রাজি হবে, কেউ শেষ মুহূর্তে বেঁকে বসবে। তারপর হয়তো কোনো এক সকালে আমরা আবার বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যের উদ্দেশে।

কিন্তু একদিন হয়তো এমন সময় আসবে, যখন বয়সের ভারে এত দূর যাওয়া আর সম্ভব হবে না। তখন কোনো এক অলস বিকেলে পুরোনো ছবিগুলো দেখতে দেখতে আমরা নিশ্চয়ই বলব, ‘মনে আছে, সেই সেন্ট মার্টিনের দিনগুলোর কথা?’

সেদিন হয়তো আমাদের কারও মুখে ফুটে উঠবে পীর বাবা ওপেলের সেই বিজয়ীর হাসি, কারও মনে পড়বে টুটুল ভাইয়ের হারানো তাসের সাম্রাজ্যের গল্প। কেউ হয়তো মনে মনে শুনতে পাবে বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন, আর কেউ ফিরে যাবে সেই গোধূলিবেলায়, যখন আমরা সবাই মিলে বয়স ভুলে সমুদ্রের ধারে আনন্দে মেতে উঠেছিলাম।

হয়তো তখন আর সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না। জীবনের নিয়মে কেউ দূরে থাকবে, কেউ হয়তো অন্য কোনো শহরে, অন্য কোনো দেশে। কিন্তু স্মৃতির সেই দ্বীপে আমাদের চল্লিশজনের কেউ অনুপস্থিত থাকবে না।

কারণ কিছু ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু তার গল্প শেষ হয় না। কিছু মুহূর্ত ক্যালেন্ডারের পাতায় অতীত হয়ে যায়, অথচ মনের ভেতর চিরকাল বর্তমান হয়ে থাকে।

সেন্ট মার্টিন থেকে আমরা শুধু ফিরে আসিনি, সঙ্গে করে নিয়ে এসেছি আমাদের হারিয়ে যাওয়া যৌবনের একটুকরো সময়। আর সেই সময়টুকু যত দিন বেঁচে থাকব, তত দিন আমাদের চল্লিশ বন্ধুর হৃদয়ে ঢেউ তুলে যাবে।

ভাস্কর মজুমদার: জেনারেল ম্যানেজার - মার্চেন্ডাইজিং, ব্র্যাক আড়ং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইলিশ মানিক ও তিন হাজার টাকার দীর্ঘশ্বাস

২

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

৩

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে ফিরে দেখা জীবনের শ্রেষ্ঠ দিনগুলো

৫

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

সম্পর্কিত

ইলিশ মানিক ও তিন হাজার টাকার দীর্ঘশ্বাস

ইলিশ মানিক ও তিন হাজার টাকার দীর্ঘশ্বাস

৯ ঘণ্টা আগে
সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

সাদামাটা জীবন ও ১৫০ টাকার আহার: আড়ম্বরের বাইরে এক ভিন্ন জীবনবোধ

৪ দিন আগে
শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

শীতকালে নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার

৫ দিন আগে

৯ দিন আগে