আজ আবারও ঐকমত্য কমিশনের বৈঠক

Thumbnail image

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার (৮ অক্টোবর) আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হবে।

সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন গত রবিবার বৈঠক শেষ করে। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা ঐ বৈঠকে ঠিক করা যায়নি। আসন্ন জাতীয় নির্বাচনের দিনই একইসঙ্গে গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে, একইদিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে, সেজন্য নভেম্বর -ডিসেম্বরের মধ্যে কোন এক সময়ে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি।

আজ দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গেছে। আজকের বৈঠককে সামনে রেখে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সংসদ ভবনে নিজেদের মধ্যকার একটি বৈঠকে মিলিত হয়।

সেখানে ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এটিতে একমত হলেই কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় জানিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে পুরো প্রতিবেদন তুলে দেবে দ্রুততম সময়ের মধ্যে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত