• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

ছাত্রদলের সমাবেশ, স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ২৩
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ২৩
logo

ছাত্রদলের সমাবেশ, স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ২৩
Photo

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা সমাবেশে উপস্থিতি বাড়ছে। দুপুর গড়াতেই ঢাকা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও মাথায় বাঁধা ব্যান্ড নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশ শুরু হয় দুপুর ২টার দিকে। উপস্থিত কর্মীরা স্লোগান দেন—‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ও ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

বরিশাল থেকে আসা ছাত্রদল নেতা রহমতউল্লাহ বলেন, সমাবেশ থেকে একটাই দাবি—জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।

গণ-অভ্যুত্থানে আহত হওয়া এই নেতা বলেন, আমরা দেশের মানুষকে মুক্তি দিয়েছি, এখন আমাদের নিরাপত্তা চাই।

পল্লবী থেকে আসা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইয়াহিয়া কাজল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। এবার তারেক রহমান রাষ্ট্রনায়ক হিসেবে ফিরে এসে দেশের হাল ধরবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতি অতীতে কলুষিত ছিল। আমরা একটি ইতিবাচক, গ্রহণযোগ্য ও মূল্যভিত্তিক রাজনীতির পথে এগিয়ে যেতে চাই।

সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। অনেকে আশা করছেন, তারেক রহমান আজকের ভাষণে ছাত্রদের জন্য নতুন দিকনির্দেশনা দেবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

২

বিএনপির মেয়র প্রার্থী কে?

৩

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হতে চান র‌্যাবের হাতে গুম হওয়া লাকসামের পারভেজের সহধর্মিনী শাহনাজ

৪

ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি

৫

সাত এমপিকে মন্ত্রী হিসেবে পেতে চান অনুসারীরা

সম্পর্কিত

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

২০ দিন আগে

২২ দিন আগে