• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

কমিউনিস্টরা জনগনের কল্যাণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে - সিপিবি কেন্দ্রীয় সম্পাদক লুনা নূর

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৩: ০৬
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫: ৫০
logo

কমিউনিস্টরা জনগনের কল্যাণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে - সিপিবি কেন্দ্রীয় সম্পাদক লুনা নূর

এবিএম আতিকুর রহমান বাশার

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৩: ০৬
Photo

কমিউনিস্টরা সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠায়- জনগনের কল্যাণ, শান্তি, মানবতা, সাম্য, ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে।

গতকাল শনিবার সকাল ১০টায় কুমিল্লা মহানগ’র ইউছুফ হাই স্কুল’র মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটি কর্তৃক ‘ত্রয়োদশ কংগ্রেস’কে সফল করতে আয়োজিত, ‘রাজনৈতিক প্রস্তাব এবং ঘোষণা ও কর্মসূচীর খসড়া নিয়ে আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য লুনা নূর এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন করে অসাম্প্রদায়িক ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের আলোকে শোষণ-দূর্নীতি-বৈষম্য বিরোধী দেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নানা কারনে দেশ আজ এক সর্বগ্রাসী সংকটের কবলে, ক্রমাগত অধগতির ধারা ও সার্বিক অবক্ষয় আজ সমগ্র জাতির অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে।

লুনা নূর সংবিধান সংস্কার নিয়ে বলেন, কোন সংবিধানই চুড়ান্ত ও চিরস্থায়ী নয়। গণ-অভ্যূত্থানের পটভূমিতে এটা স্বাভাবিক। তবে, বাহাত্তরের সংবিধানকে মূল ভিত্তি ধরে পরিবর্তন, পরিমার্জন করতে হবে।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কন্ট্রোল কমিশন’র সদস্য ও কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে এবং সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড এড. অশোক দেব জয় এর সঞ্চালনায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লুনা নূর।

প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর, সাবেক জেলা সভাপতি মফিজ উদ্দিন আহাম্মদ, এবিএম আতিকুর রহমান বাশার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ দেব, সদস্য কমরেড শহিদুল ইসলাম, মাহমুদ হাসান মিঠু, কাজী নুর আহাম্মদ, আ. রব, নাজমুল হাসান প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

২

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৪

বঞ্চিত ছাত্রদল নেতা ভিপি নজরুল কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি

৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৯ দিন আগে
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৬ দিন আগে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৩০ জুলাই ২০২৬

১৫ জুলাই ২০২৬