• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

দুয়েক দিনের মধ্যে ২৫০ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৭: ৪৪
logo

Photo

আগামী দুয়েক দিনের মধ্যে ২৫০ আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করবে। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীকে আগাম প্রস্তুতি নিতেই একক প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নেয় দল। আজ শনিবার বিকেলে কুমিল্লা নগরের ধর্মসাগরের দক্ষিণ পাড়ের একটি হোটেলে আমার শহরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা, ছাত্রদলের সাবেক নেতা, আইনজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি বড় দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ও দলের হাই কমান্ড মনোনয়ন চুড়ান্ত করবেন।

জোটগতভাবে বিএনপি নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন,‘ আমাদের সঙ্গে এলডিপি আছে। ওরা ১৫ টির মতো আসন চেয়েছে। কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব আছেন। তিনিও এই চাওয়ার মধ্যে আছেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঠিক করবেন। কুমিল্লার ১১ টি আসনের মধ্যে সব আসনে বিএনপি একক প্রার্থী এখন ঘোষণা হয়তো দেবে না। ’

আপনি তো কুমিল্লা-২ আসনে নির্বাচন করছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ আগে হোমনা ও মেঘনা মিলে আসন ছিল। এখন হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন। আমার বাড়ি মেঘনা উপজেলায় হলেও এখন আমি হোমনাতে বাড়ি করছি। বাড়ির কাজ শেষ পর্যায়ে। ইনশাল্লাহ দল আমাকে কুমিল্লা-২ আসনে দলীয় মনোনয়ন দেবে।’

নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এ প্রশ্নের জবাবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া বলেন,‘ দল আমাকে ২০০৮ সালে ঢাকা-৫ আসনে মনোনয়ন দিয়েছে। ২০১৮ সালেও দিয়েছে । আমি নির্বাচন করিনি। এখন তো আমি নিজ জেলাসহ আরও কয়েকটি জেলা নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আশা করি দল দেবে। তিতাসের বিএনপির নেতারা বলেছেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর ওরা মাঠে নামবে আমার সাথে। সবাই মাঠে ধানের শীষের পক্ষে কাজ করছেন। হোমনা উপজেলা ও পৌরসভা বিএনপি নিয়মিত কাজ করছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। কিন্তু কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মেলন এখনও হয়নি। কয়েকটি উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনও বাকি। এ প্রসঙ্গে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,‘ সামনে নির্বাচন। এই মুহুর্তে কোন কমিটি আর হবে না। কমিটি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটা চাপা ক্ষোভ থাকে। এখন এক পদ তো একাধিক বা ততোধিক ব্যক্তিকে দিতে পারি না।’

কিন্তু আপনি তো মেঘনা উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি দিয়েছেন শুক্রবার। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ মেঘনা উপজেলা বিএনপির সম্মেলন ১৫ ফেব্রুয়ারি হয়েছে। এটার সম্মেলন হয়েছে। কেবল পুর্ণাঙ্গ কমিটি হল।’

তাহলে কি বিএনপি দল না গুছিয়ে নির্বাচনে অংশ নেবে? এ প্রসঙ্গে শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া বলেন,‘ বিএনপির সমর্থকের অভাব নেই। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এখন ভোটের লড়াই শুরু হয়ে গেছে। নির্বাচনী হাওয়া বইছে। ভোট হলেই দেশ স্থিতিশীল হবে। বিএনপির ভোটের মাঠে আছে। ’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৯ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬