• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

ডাকসুতে ৭০ শতাংশ ভোট পড়েছে, দেশবাসী ফলাফলের দিকে তাকিয়ে

গাজীউল হক সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৪
logo

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ৭০ শতাংশের মতো ভোট পড়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী নানা ধরনের অভিযোগ তুললেও ভোটের ক্ষেত্রে কোন সমস্যা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট শেষ করে বিকেল চারটায়। এখন ভোট গননা চলছে। পুরো দেশবাসী ডাকসুর ফলাফলের দিকে তাকিয়ে আছে। গত বছরের ৫ আগস্টের পর বড় আকারের ভোট আয়োজন এটি।

বিকেল তিনটায় সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ৭০ শতাংশের মতো ভোট পড়েছে।

এদিকে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেন বলেন, কিছু অনিয়ম হয়েছে। তবে শিক্ষার্থীরা ভোট দিতে পেরেছে।

জয়ের ব্যাপারে আশাবাদ ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও জিএস প্রার্থী আবু বকর মজুমদারের। তাঁদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন ভুল সিদ্ধান্ত নেবে না। তাঁরা আমাদের রায় দিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী।

আরেক ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, মধ্যরাত থেকে আজ সারাদিন গুজব রটানো হয়। গুজব ও ট্রলের মধ্যে ভোট করেছি।

ছাত্রদলের ভিপি প্রার্থী মো আবিদুল ইসলাম খান বলেন, কতোভাবে আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। প্যানেল ভোট ও সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে জেতাতে রায় দিয়েছে।

এ নিবাচনে ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ছাত্র ২০ হাজার ৯১৫ জন, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদে ভোট করেছেন ৪৭১ জন। এর মধ্যে ছাত্রী প্রার্থী ৬২ জন।

এদিকে ১৮ টি হলে মোট পদ ২৩৪ টি। প্রতি হলে ১৩ টি করে পদ। হলগুলোতে মোট প্রার্থী ১ হাজার ৩৫ জন।

বিকেলে শাহবাগ, নীলক্ষেত, পলাশী, কার্জন হল এলাকা ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসির সদস্যরা পয়েন্টগুলোতে আছেন।

সবার প্রশ্ন কে জিতবে- ছাত্রদল না ছাত্রশিবির? নাকি অন্যরা। সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা পর্যন্ত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬