• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না

নগরের প্রাণকেন্দ্রে গণমিছিল শেষে মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১: ৩৮
logo

তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১: ৩৮
Photo

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী বলেছেন, দল আমাকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করব। গতকাল মঙ্গলবার বিকেলে গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে দেশের দুর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনো দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে। আমি কোনো গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। আমি এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউনহল মাঠে প্রকাশ করব।

গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পূবালী চত্বরে জড়ো হয়। নগরীর ঈদগাহ মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবুর ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রিজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরুল হক চৌধুরী।

বক্তব্যে তিনি গণমিছিলের কারণে নগরজুড়ে যানজটের ফলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

প্রচারণায় দেখা যায়, জেলা ও মহানগর বিএনপির নেতাদের ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে টকছমব্রিজের কাছে এসে একত্রিত হয়। সেখান থেকে মিছিলটি সালাহউদ্দিন মোড়, কান্দিরপাড়, রাজগঞ্জ বাজার ও চকবাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কান্দিরপাড়ে এসে শেষ হয়।

গণমিছিলে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদারসহ মহানগর, দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৯ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬