• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

গণভোটের আইনি ভিত্তি নেই: রুহুল কবির রিজভী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৯: ৩৪
logo

Photo

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোটের আইনি ভিত্তি নেই। ভোটের সঙ্গে গণভোট হতে পারে, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে।

আজ রোববার দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, গণভোটের কোনো আইনি কাঠামো এখনো দেশে নেই। তিনি বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার, কৃষকের উৎপাদন সংকটসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল বলে অভিযোগ করেন রিজভী।

তিনি দাবি করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মতো আলোচনা দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। তিনি বলেন, যে সব চুক্তি হবে, তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনায় হতে হবে। শেখ হাসিনা সরকারের কিছু চুক্তির শর্ত জনগণ জানতেও পারেনি। দেশের বন্দর, সমুদ্রবন্দর যদি ধীরে ধীরে বিদেশি কর্তৃত্বে চলে যায়, তবে তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। ড. ইউনূস সরকারের এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব আতিকুর রহমান রুমান এবং পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ মানুষ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

২

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৪

বঞ্চিত ছাত্রদল নেতা ভিপি নজরুল কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি

৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৯ দিন আগে
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৬ দিন আগে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৩০ জুলাই ২০২৬

১৫ জুলাই ২০২৬