• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

ইয়াছিন ও গফুর ভূঁইয়ার সামনে বাধা মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১: ৫১
logo

Photo

সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের কারণে আমিন উর রশিদ ইয়াছিন ও আব্দুল গফুর ভূঁইয়ার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের মাধ্যমে করা একটি ছবি চায়ের কাপে ঝড় তুলেছে। এই ছবিতে দেখা গেছে, মনিরুল হক চৌধুরী সামনে। তাঁর পেছনে দুইপাশে ইয়াছিন ও গফুর ভূঁইয়া। এই ছবিতে কুমিল্লা -৬ ও ১০ আসনে বিএনপির প্রার্থীতার বিষয়টি স্পষ্টই তুলে ধরা হয়েছে। মনিরুল হক চৌধুরী দুইটি আসনে দল থেকে মনোনয়ন চাইবেন। অন্যদিকে কুমিল্লা-৬ আসনে আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা-১০ আসনে আব্দুল গফুর ভূঁইয়া মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিন নেতাই নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। তিনজনই বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনিজনই বয়োজ্যৈষ্ঠ নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, মনিরুল হক চৌধুরী ১৯৮৮,১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। ২০১৮ সালে কারাগারে থেকে কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি।

আমিন উর রশিদ ইয়াছিন বিলুপ্ত কুমিল্লা-৯ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন। তিনিও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য। ২০০৮ ও ২০১৮ সালে তিনি কুমিল্লা-৮ ( সদর) আসনে নির্বাচন করে পরাজিত হন।

আব্দুল গফুর ভূঁইয়া ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করেননি।

দলীয় সূত্রে জানা গেছে, আমিন উর রশিদ ইয়াছিন তিনজনের মধ্যে সবার আগে নব্বইয়ের দশকে বিএনপির রাজনীতি শুরু করেন। গফুর ভূঁইয়া ১৯৯৭ সালে। মনিরুল হক চৌধুরী ২০০১ সালে বিএনপিতে যোগ দেন। এর মধ্যে আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ছিলেন ১৫ বছর।

সম্প্রতি কুমিল্লা-৬ ও ১০ আসনের সীমানা পুননির্ধারণ করা হয়। এতে আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন , সেনানিবাস এলাকা ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে কুমিল্লা -৬ নির্বাচনী এলাকা করা হয়। নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসন। মনিরুল হক চৌধুরী ২০১৮ সালে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট নিয়ে নির্বাচন করেন। এবার তাঁর গড়া সদর দক্ষিণ উপজেলাকে কুমিল্লা-৬ এলাকায় যুক্ত করা হয়। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ভোটার। ওই কারণে তিনি এবার কুমিল্লা-৬ ও ১০ উভয় আসনে ভোট করতে চান। দুইটি আসনে দলের কাছে মনোনয়ন চাইবেন। দল যে আসনে মনোনয়ন দেয়, সেখানেই তিনি নির্বাচন করতে চান। তবে তলে তলে তাঁর ইচ্ছে কুমিল্লা-৬ আসনে নির্বাচন করার।

জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, ‘ কুমিল্লা কোতোয়ালির সন্তান। এই আসনে দলীয় মনোনয়ন পেলে কুমিল্লার উন্নয়ন করতে পারতাম বেশি। তবে দুইটি আসনে দলীয় মনোনয়ন চাইব।’

আব্দুল গফুর ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটের মানুষ আমাকে চায়। আমি এই মাটির সন্তান। যত বাধাই থাকুক দল আমাকে মনোনয়ন দেবে।’

আমিন উর রশিদ ইয়াছিন গণমাধ্যমকর্মীদের বলেছেন, তিনি কুমিল্লায় বিএনপিকে দুর্দিনে ধরে রেখেছেন। গণসংযোগ করছেন। দল সিদ্ধান্ত নেবে। আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬