• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে মানুষ মেনে নেবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২৩: ৩৮
logo

Photo

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অন্তর্র্বতী সরকার একটি ডেডলাইন দিয়েছে। এর মধ্যে সংস্কার, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দিলে আমরা নির্বাচনে যেতে রাজি আছি। নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে অনেকে ভুল বোঝার চেষ্টা করছেন। আমাদের আমির কালকেও বলেছেন, সরকার বলেছে নির্বাচন ২৬ জুন অথবা ২৫ ডিসেম্বর। আপনি যে সময় বলেন নির্বাচন করেন। কিন্তু প্রো-ভায়োলেন্স ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না।’

শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা একটা কালো যুগ পার করেছি। এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি। সংবিধানের ৩৬-৩৯ ধারায় বলা আছে বাকস্বাধীনতার কথা। কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল। মানুষকে ভোট দিতে দেয়নি।’

১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৪ সালে তারা (আওয়ামী লীগ) ষড়যন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল। কেউ নির্বাচনে যায়নি। ২০১৮ সালের নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায়। যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার। আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি।’

শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করতো, তাকেই রাজাকার বানিয়ে দিতো। অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা। হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক। তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল।’

বক্তব্যের শেষ দিকে তিনি বর্তমান অন্তর্র্বতী সরকারঘোষিত সময়ের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জামায়াত মনোনীত কুমিল্লা -৯ আসনের প্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীসহ অনেকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১০ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬