• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

বিএনপিতে মেয়র পদে নতুন মুখ পাচ্ছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১: ১৪
logo

Photo

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আর অংশ নেবেন না টানা দুইবার করে নির্বাচিত ও পরাজিত মো. মনিরুল হক সাক্কু। বিএনপির স্থানীয় রাজনীতির নতুন মেরুকরণের কারণে টানা দুইবার করে পরাজিত সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার নির্বাচন করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। সাক্কু ও কায়সার দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় দল থেকে আজীবনের জন্য বহিস্কৃত। সাক্কু ও কায়সার যুগের অবসানের কারণে বিএনপিতে এখন মেয়র পদে দুইজন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর নাম আলোচনায় আছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাক্কুর দেওয়া বক্তৃতার পর নতুন করে মেয়র প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলে থাকাবস্থায় আবু ও টিপু একসঙ্গে ঠিকাদারি ও রাজনীতি করেছেন। ওই সময়ে তাঁরা মনিরুল হক সাক্কুর অনুসারি ছিলেন। ২০০৫ সালের জুন মাসে সাবেক মন্ত্রী কর্ণেল (অবঃ) আকবর হোসেনের মৃত্যুর পর কুমিল্লা সদর আসনে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এরপর ইয়াছিনের সঙ্গে উৎবাতুল বারী আবু রাজনীতিতে যুক্ত হন। অন্যদিকে টিপু ২০২২ সালের ১৫ জুনের সিটি নির্বাচনের আগে সাক্কুকে ত্যাগ করেন। পরবর্তীতে ইয়াছিনের সঙ্গে যোগ দেন টিপু। ইয়াছিন ও টিপুর মধ্যে এখন হরিহর আত্নার সম্পর্ক। দুইজনই দুজনকে প্রশংসা করে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন । অন্যদিকে আমিন উর রশিদ ইয়াছিনকে আবুর সামাজিক ও স্বেচ্ছাসেবী কোন কর্মসূচিতে দেখা যায় না। সময়ের পরিক্রমায় তাঁরা এখন নানা রাজনৈতিক সমীকরণে আছেন। এ অবস্থায় চলতি বছর আবু ‘মানবিক কুমিল্লা’ স্বেচ্ছাসেবী সংগঠন নাম দিয়ে বিনামূল্যে নগরের বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করছেন। বিভিন্ন খেলার আয়োজন করে পুরস্কার দিচ্ছেন। সামাজিক কাজ বাড়িয়েছেন। অন্যদিকে পাঁচ বছর আগে ইউসুফ মোল্লা টিপু স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’ প্রতিষ্ঠা করে করোনাকালীন লাশ দাফন, অক্সিজেন সরবরাহ, খাবার ও ওষুধ বিতরণ করেন। সম্প্রতি তিনি মশক নিধন কার্যক্রম ও খাল-নালার ময়লা পরিষ্কার করছেন। টিপুর এইসব কর্মযজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইয়াছিন। আবুর কর্মসূচিতে বিভিন্ন সময়ে অতিথি হিসেবে থাকেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তবে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত জেলা ও মহানগর পর্যায়ের কর্মসূচিতে ইয়াছিন, ওয়াসিম, আবু ও টিপু সবাই একসঙ্গে থাকেন।

বিএনপির জেলা ও মহানগরের অন্তত ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিতে এখন নানা মেরুকরণের রাজনীতি চলছে। এতে মেয়র পদে দলীয় প্রার্থী কে? তা এই মুহুর্তে বলা মুশকিল। আবু ও টিপুর বাইরে দলীয় হেভিওয়েট প্রার্থীও থাকতে পারে। সবকিছু নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর। সংসদ নির্বাচনে কে এমপি হবেন, তার ওপর নির্ভর করবে মেয়র প্রার্থী কে? কুমিল্লায় সিটি নির্বাচনে দলীয় প্রার্থী বা দল সমর্থিত প্রার্থীর বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। আবু ও টিপুর কর্মসূচি প্রমাণ করে তাঁরা নির্বাচনকে ঘিরে নানামুখী সামাজিক কাজ করছেন।

এ প্রসঙ্গে ইউসুফ মোল্লা টিপু বলেন,‘ সিটি নির্বাচন এলে, নির্বাচনের তপশিল দিলে সবাইকে নিয়ে বসে মতামত নেব। এরপর সিদ্ধান্ত নেব। দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে নির্বাচন করার জন্য বলছেন। এটা আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সিদ্ধান্ত।’

জানতে চাইলে উৎবাতুল বারী আবু বলেন,‘ আগামী সিটি নির্বাচনে দলের কাছে মেয়র পদে মনোনয়ন চাইব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের কাছে চাইব। দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। ’

বিএনপির অন্তত এক ডজন নেতার ভাষ্য, সাক্কু নির্বাচন করবেন না, নিজেই জানিয়েছেন। তিনি এমপি নির্বাচন করবেন। কায়সার অনেক ‘যদি, কিন্তুর ’মধ্যে আছেন। এ অবস্থায় আবু ও টিপুই মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপির হাইকমান্ড চাইলে হেভিওয়েট প্রার্থীও দলের সমর্থন বা মনোনয়ন যেটাই হোক পেতে পারেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

২

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৪

বঞ্চিত ছাত্রদল নেতা ভিপি নজরুল কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি

৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৯ দিন আগে
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৬ দিন আগে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৩০ জুলাই ২০২৬

১৫ জুলাই ২০২৬