• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

কায়সারও ফিরতে চান, বিএনপি করতে চান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১: ৫৪
logo

কায়সারও ফিরতে চান, বিএনপি করতে চান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১: ৫৪
Photo

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় । দলীয় নেতাকর্মীদের কায়সারের সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করা হয়। বহিষ্কারাদেশ নিয়ে পরপর দুইবার তিনি মেয়র পদে ভোট করে পরাজিত হন। এখন কায়সার দলে ফিরতে চান। তবে অঙ্গ সংগঠনের কোন পদে নয়, সরাসরি বিএনপির রাজনীতি করতে চান। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভুল স্বীকার করে চিঠি দেন। দলে ফেরার আকুতি জানিয়েছেন।

নিজাম উদ্দিন কায়সার ১৯৯৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদে সহসমাজকল্যাণ সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। নির্বাচন করায় তিনি পদ হারালেও মাঠে সক্রিয় আছেন। তাঁর ভগ্নিপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের সব রাজনৈতিক কর্মসূচি সমন্বয়ে অন্যতম ভূমিকা রাখছেন।

জানতে চাইলে নিজাম উদ্দিন কায়সার গতকাল বুধবার দুপুরে আমার শহরকে বলেন, ২০২৩ সালে কুমিল্লা বিভাগীয় সমাবেশের আগে দলীয় নির্দেশনা অমান্য করে সিটি নির্বাচনে ভোট করা ভুল ছিল স্বীকার করে তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে চিঠি দিই। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করি। পরে আরেক দফা চিঠি দিই। আমার বিশ্বাস, দল আমার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।

তিনি বলেন, আমি দলের কোন পদে নেই। কিন্তু আন্দোলন সংগ্রামে আছি। দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে মামলার আসামি হয়েছি, তাও ১ নম্বর আসামি। আমার বিরুদ্ধে ১৯ টির মতো মামলা আছে। আমি আশাবাদী দল আমাকে রাজপথের ত্যাগী কর্মী হিসেবে দলে নেবে।

২০২২ সালের ১৫ জুনের নির্বাচনে মেয়র পদে কায়সার পেয়েছিলেন ২৯ হাজার ৯৯ ভোট। ২০২৪ সালের ৯ মার্চের মেয়র পদে উপনির্বাচনে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

৩

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৪

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৫

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

সম্পর্কিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২১ দিন আগে
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

০৭ জুন ২০২৬
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১৬ মে ২০২৬

৩০ মার্চ ২০২৬