• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই: আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ২১: ০০
logo

Photo

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে।

সোমবার (৯ জুন) সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনাটা নেই। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিয়েছেন। জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটি কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিনগুলো সেবা দেওয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি দেখবো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো।

মিডিয়ায় গুজবের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে, যা মেইনস্ট্রিম মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া গুজব ছড়াতে পারে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যখন সেটি প্রচার করে, তখন জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ি। পরে আমাদের ফ্যাক্ট চেক করে জানতে হয় কতটুকু সত্য। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। আমার পরিবার নিয়েও গুজব ছড়ানো হয়েছে।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

২

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৪

বঞ্চিত ছাত্রদল নেতা ভিপি নজরুল কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি

৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৯ দিন আগে
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৬ দিন আগে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৩০ জুলাই ২০২৬

১৫ জুলাই ২০২৬