• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৬: ৫৬
logo

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৬: ৫৬
Photo

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সরকার গঠন করতে চায়। দলটির প্রত্যাশা—সরকার আগামী চার-পাঁচ দিনের মধ্যে পদত্যাগ করে তিন মাসের মধ্যে নির্বাচন দিক।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মুক্তিযুদ্ধ দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, বিএনপি তাতে একমত। তবে নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজন সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, যদি গণভোট করতেই হয়, তবে তা জাতীয় সংসদ নির্বাচনের দিনই হওয়া উচিত। সেদিন দুটি ব্যালট থাকবে— একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি মহল নির্বাচন বিলম্বিত করার জন্য উঠেপড়ে লেগেছে এবং বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সংস্কারের পক্ষে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি সংস্কারপন্থী দল। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। জনগণের ম্যান্ডেট পেলে অবশ্যই সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনব।

জুলাই জাতীয় সনদের সুপারিশমালা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি মতভেদ থাকা সত্ত্বেও মূল সনদে স্বাক্ষর করেছিল এবং ভিন্নমতের জন্য ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল। কিন্তু সুপারিশমালায় কোনো রাজনৈতিক দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে থাকা সংস্কারের বিষয়গুলো সংসদে পাস করে দেশের পরিবর্তন আনব।

মির্জা ফখরুল জানান, নির্বাচনে জয়ী হলে বিএনপি তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখনই বাংলাদেশ রক্ষা পেয়েছিল। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণমাধ্যমকে মুক্ত করেন, মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন এবং গার্মেন্টস শিল্প ও বৈদেশিক রেমিট্যান্স প্রবাহের ভিত্তি তৈরি করেন।

তিনি আরও বলেন, কিছু মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং যারা স্বাধীনতাবিরোধী শক্তি ছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। যদিও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, তবে বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি। যারা দেশকে ধ্বংসের চক্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ভারতে বসে শেখ হাসিনার মন্তব্য প্রসঙ্গে ভারতীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের আইন অনুযায়ীই বিচারের মুখোমুখি হতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

২

বিএনপির মেয়র প্রার্থী কে?

৩

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হতে চান র‌্যাবের হাতে গুম হওয়া লাকসামের পারভেজের সহধর্মিনী শাহনাজ

৪

ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি

৫

সাত এমপিকে মন্ত্রী হিসেবে পেতে চান অনুসারীরা

সম্পর্কিত

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

১৯ দিন আগে

২১ দিন আগে