• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> প্রবাস

গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২০
logo

গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২০
Photo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি। নিহতের নাম শাহীন মিয়া (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল কাদেরের ছেলে।

সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সৌদি আরবের দাম্মাম–আপকিক–আলহাসা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন শাহীন মিয়া।

শাহীন মিয়া সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিইউসি কোম্পানিতে কাজ করতেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে বিদেশে কাজ করে পরিবারের ভরণপোষণ করতেন শাহীন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছেন যাতে দ্রুত মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

২

সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

৩

ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

৪

সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

৫

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার

সম্পর্কিত

সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

৭ দিন আগে
ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

০৮ ডিসেম্বর ২০২৫
সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সৌদি আরবসহ ৭ দেশের প্রবাসীদের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

২৭ নভেম্বর ২০২৫
ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার।

২৬ নভেম্বর ২০২৫