ইফতেখারুল আলম ভূইয়া
তীব্র শীতের সকাল। বাইরে তাপমাত্রা মাইনাস ২৫-৩০ ডিগ্রি, তবুও ইউনিভার্সিটি অব রেজাইনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ইউআরবিএসএ) উদ্যোগে সাসকাচুয়ান লেজিসলেটিভ বিল্ডিং-এর সামনে এক হৃদয়ছোঁয়া আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬।
কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শিক্ষার্থী, শিশু, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। সাদা বরফের মাঝে লাল-সবুজের পতাকা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ত্যাগ, সাহস আর ভালোবাসার প্রতীক হয়ে। সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নিজের ভাষায় কথা বলার অধিকার।
অনুষ্ঠানটি ছিল সাদামাটা, কিন্তু গভীরভাবে আবেগঘন। কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না, ছিল শুধু স্মৃতির গান, ছিল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা। ছোট ছোট শিশুদের হাতে বাংলা বর্ণমালার প্ল্যাকার্ড, পাশে দাঁড়িয়ে প্রবীণরা, প্রজন্ম থেকে প্রজন্মে ভাষার এই বন্ধন যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। সেই শীতের সকালে সবার কণ্ঠে ও হৃদয়ে একটাই অনুভূতি, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মার অংশ। প্রচণ্ড ঠান্ডার মাঝেও হৃদয় ছিল উষ্ণ, গর্বে ও ভালোবাসায় ভরা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
ইফতেখারুল আলম ভূইয়া: প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অব রেজিনা বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন ইউনিভার্সিটি অব রেজিনা, সাস্কাচুয়ান, কানাডা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
০৮ ডিসেম্বর ২০২৫
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সৌদি আরবসহ ৭ দেশের প্রবাসীদের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
২৭ নভেম্বর ২০২৫