• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> প্রবাস

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২: ৫৩
logo

Photo

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে দেশটির আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। জীবিকার তাগিদে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবক নিহত

২

ইউনিভার্সিটি অব রেজাইনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

৩

গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

৪

সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

৫

ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

সম্পর্কিত

২২ ফেব্রুয়ারি ২০২৬
গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু

০৬ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

সৌদি প্রবাসীদের দেশে ফেরতে পারবে এখন ২০ হাজার টাকায়

৩০ জানুয়ারি ২০২৬
ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

ভোট দিতে প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

০৮ ডিসেম্বর ২০২৫